• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড চিকিৎসা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ধর্মমন্ত্রী গ্যাস সংকটের মধ্যে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং রোহিঙ্গা ক্যাম্পে চুরির মামলায় ৩ রোহিঙ্গা আসামি গ্রেপ্তার শীলখালী বিজিবি চেকপোস্টে প্রাইভেটকারে মিলল ১৬ হাজার ইয়াবা, চালক আটক মন্ত্রীর জুতা টানছে পুলিশ’ প্রচারণা বিভ্রান্তিকর, দাবি পুলিশের গোমতী নদীতে বন্দর হলে বদলে যাবে চরের জীবন

আবারও পদ্মা সেতুর ১০নাম্বর পিলারে ফেরির ধাক্কা

নিজস্ব সংবাদ দাতা / ১৯১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১

৯ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম

সুইটি আক্তার, মাদারীপুর।

মাদারীপুরের শিবচর বাংলাবাজার ঘাট থেকে ০৯’আগস্ট সোমবার সন্ধ্যায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে যাওয়ার সময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর নামের রো রো ফেরিতে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে ধাক্কা দেয়।

বিআইডিব্লউটিসির মেরিন অফিসার আহম্মদ আলী, বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, এতে ফেরিতে থাকা দুইটি প্রাইভেটকার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এছাড়া গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।

ঘটনা তদন্তের জন্য ওই দিনই চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিআইডব্লিউটিসি। তাদের দাখিল করা প্রতিবেদনে বলা হয়েছে, পিলারের সঙ্গে সংঘর্ষের পেছনে রো রো ফেরিটির ইনচার্জ মাস্টার আব্দুর রহমান খান ও সুকানির সাইফুল ইসলামের দায়িত্বহীনতা রয়েছে। ফেরি বা অন্য কোনো জলযানের সংঘর্ষ থেকে পদ্মা সেতু নিরাপদে রাখতে পদ্মা সেতুর পিলারগুলো কে রাবার দিয়ে মোড়ানোর পরামর্শও দেয় ওই কমিটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন