• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমার নদে গোসল করতে নেমে নিখোঁজ, ১২ ঘণ্টা পর পাউচা মাতুব্বরের মরদেহ উদ্ধার অপহরণের শিকার ১৪ বছর বয়সী কিশোরী উদ্ধার, গ্রেপ্তার ১ মনপুরায় কুখ্যাত ‘স্বপন বাহিনী’র দুই সহযোগী কোস্ট গার্ডের হাতে আটক নওগাঁর সাপাহারে সাদিয়া নামে নারী নিখোঁজ অসহনীয় লোডশেডিং ও দ্রব্যমূল্য বৃদ্ধিতে মানুষ দিশেহারা ৭ এএসপি ও ৪৯ পুলিশ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর বালুঘাটের ঘটনার পর ত্রিশালের ইউএনও আরাফাত সিদ্দিকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি গাজীপুর সাফারি পার্কে হাতির মৃত্যু পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক উন্নয়নের অঙ্গীকার নিয়ে কাইচাইল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা ফয়েজ মাতুব্বরের

টাঙ্গাইলের মধুপুরে গণপিটুনিতে ১ জন নিহত

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১

১২ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,শেখ মাজহারুল ইসলাম সোহান,টাঙ্গাইলঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামে গরুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১২ আগষ্ট) ভোর রাতে বেরীবাইদ গ্রামে গৃহবধূ কুলসুম সাংমার বাড়ি থেকে গরু চুরি করার সময় সে ডাক চিৎকার শুরু করেন। প্রতিবেশীরা ডাক চিৎকারে এগিয়ে আসলে পিকআপ যোগে আসা ৭/৮জন দুর্বৃত্ত পালিয়ে গেলেও একজন জনতার হাতে ধরা পড়ে। এ সময় এলাকাবাসী গরু চোর সন্দেহে ধৃত ব্যক্তিকে গণধোলাই দেয়। জনতার গণধোলাইয়ে আহত শাহজাহানকে উদ্ধার করে সকাল ৯টার দিকে মধুপুর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু ঘটে।

অরণখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, শাহজাহানের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাগমা গ্রামের জাহেদ কামালের ছেলে। তার বয়স আনুমানিক ৩০ বছর। তিনি আরো জানান, এ ব্যাপারে মধুপুর থানায় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন