• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ই-নামজারি চালুর পরও ঘুষ ছাড়া ফাইল নড়ে না: এমপি সুলতানা মেয়াদপূর্তির আগে সঞ্চয়পত্র ভাঙালে কমবে মুনাফা, টিআইএন না থাকলে বাড়বে কর ২৯ দিনে দেশে এলো ৩২ হাজার ৮২৮ কোটি টাকার রেমিট্যান্স বাংলাদেশ ব্যাংকের নিট মুনাফা বেড়ে প্রায় ২৬ হাজার কোটি টাকা ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যমাত্রা ১২০৮ কোটি টাকা: ভূমিমন্ত্রী মতপ্রকাশের স্বাধীনতায় সরকার উদার থাকবে: তথ্য উপদেষ্টা আইপিইউর সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ফিলিপ ঢাকায় স্বীকৃতি থেকে বাদ পড়া প্রকৃত মুক্তিযোদ্ধারা তালিকাভুক্ত হচ্ছেন গ্রামাঞ্চলের মানুষ ঘরে বসেই উন্নত চিকিৎসাসেবা পাবেন: স্বাস্থ্যমন্ত্রী আন্তঃজেলা সিরিয়াল কিলার গ্রেপ্তার: আইজিপির পুরস্কার পেলেন নওগাঁর এসপি

হোমনায় কামরুল ইসলাম চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদ দাতা / ২৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ আগস্ট, ২০২১

২০ আগষ্ট ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

সৈয়দ আনোয়ার,হোমনা (কুমিল্লা)প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় জনগনকে টিকা গ্রহনে উৎসাহ দিতে চেয়ারম্যান কর্তৃক খালি সিরিঞ্জ নিয়ে একজন মহিলাকে টিকা দেয়ার ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করলেন ভাষানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম।

আজ বৃহস্পতিবার বেলা বারোটার সমময়ে ৭নং ভাষানিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কামরুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ প্রতিরোধে সারাদেশের ন্যায় আমার ইউনিয়ন পরিষদেও গত ৭ আগস্ট জাতীয় টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। ওই দিন তিনি সরকারের টিকাদান কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং টিকা গ্রহনে জনগনকে উৎসাহিত করতে, ভ্যাকসিনেটর টিকা দেওয়ার পর ওই খালি সিরিঞ্জটি হাতে নিয়ে টিকা দেওয়ার অভিনয়ের পোজ দিয়ে একটি ছবি তুলেন। পরে ওই ছবিটি তার ভাতিজা কাউসার ফেইসবুকে আপলোড দেয়।

তিনি অভিযোগ করে বলেন রাজনৈতিক প্রতিপক্ষরা তার জনপ্রিয়তায় ঈশান্বিত হয়ে প্রতিহিংসাবশত এই ছবিটির তাৎপর্য ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চালায়, এবং তাকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা করে। সাংবাদিকদের মাধ্যমে তিনি এর সঠিক চিত্র তুলে ধরে জনমনে সৃষ্ট বিভ্রান্তি নিরসনে ভূমিকা রাখার অনুরোধ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভাষানিয়া ইউনিয় পরিষেদের ৫নং ওয়ার্ডর মেম্বার মো. আবু কালাম, ৬নং ওয়ার্ডের মেম্বার বাবুল মিয়া, ৭ নং ওয়ার্ডের মেম্বার মো. আমিরুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের মেম্বার আমির হোসেন, সংরক্ষিত মহিলা সদস্য রিনা বেগম, শান্তি বেগম ও ডলি বেগম, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. আবুল হাসেম, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আ. হাকিম, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সাবেক শিক্ষক মো. কামাল হোসেন, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হাতেম আলী, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. খোকন মিয়া, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিন, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ- সম্পাদক মো. মোতালিব প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন