• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই : মোহাম্মদ কামরুল হাসান

নিজস্ব সংবাদ দাতা / ২৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

১ নভেম্বর ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,মমিনুল ইসলাম : মেঘনায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে প্রশাসনের সর্বশক্তি প্রয়োগ করা হবে বললেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে  আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম( বার) পিপিএম, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো: দুলাল তালুকদার, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ)  তানভীর আহমেদ। জেলা প্রশাসক বলেন মেঘনা একটি নদী বেষ্টিত উপজেলা নির্বাচনে এই উপজেলায় বহিরাগত লোকদের আগমন ঘটে এমন তথ্য আমাদের কাছে আছে নিশ্চিত করে বলতে চাই নদীতে কোষ্টগার্ড সহ টহল টিম থাকবে। নির্বাচনে কর্তব্যরত অস্ত্র ব্যবহার অনুমোদিত কেউ কোন প্রকার অস্ত্র ব্যবহার করতে পারবেনা, নির্বাচনকে সুষ্ঠু করতে মাঠে প্রশাসনের গোয়েন্দা সংস্থা সহ  বিভিন্ন দায়িত্ব প্রাপ্তরা কাজ করছে। জেলা প্রশাসক সকল প্রার্থীদের উদ্যেশ্য বলেন নির্বিঘ্নে ভোটারদের কাছে যান ভোটাররা ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করবে এর কোন ব্যত্যয় ঘটবেনা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার হোমনা সার্কেল স্পিনা রানী প্রামাণিক মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদ হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন