• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, আগুন দেওয়ার মামলায় আসামি ৫শ’

নিজস্ব সংবাদ দাতা / ১৭৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ নভেম্বর, ২০২১

৩০ নভেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীতে অনাবিল পরিবহনের বাসের চাপায় শিক্ষার্থী মাঈনুদ্দিনে ইসলাম নিহতের ঘটনায় রামপুরা থানায় দুটি মামলা হয়েছে। এর মধ্যে বাস পোড়ানোর মামলায় অজ্ঞাত আনুমানিক সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (৩০ নভেম্বর) নিরাপদ সড়ক আইনে প্রথম মামলাটি করেন নিহতের মা রাশিদা বেগম।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, নিহত শিক্ষার্থীর মার দায়ের করা মামলায় অনাবিলের চালককে গ্রেফতার দেখানো হয়েছে। গণপিটুনির শিকার সেই চালক বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশি প্রহরায় চিকিৎসাধীন।

এদিকে একই ঘটনায় রামপুরা এলাকায় মোট ১২টি বাসে ভাঙচুর করায় অন্য মামলাটি হয়েছে। পুলিশ নিজেই বাদী হয়ে মামলাটি করেছে।

ওসি বলেন, শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পরপরই বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর হয়েছে। এ ঘটনার মামলায় অজ্ঞাত আনুমানিক সাড়ে ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে সোমবার (২৯ নভেম্বর) রাত ১১টার পর রামপুরায় বাসচাপায় নিহত হয় মাঈনুদ্দিন। সে রামপুরা একরামুনেছা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিলো। এ ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন