ঢাকা   ০৩:৩৭:১৩ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকার প‌থে ভারতের রাষ্ট্রপতি

Reporter Name
  • Update Time : Wednesday, December 15, 2021,
  • 215 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৫ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকার পথে রয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। ঢাকার উদ্দেশে রামনাথ কোবিন্দের রওনার বিষয়ে ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়েছে।

টুইটে বলা হয়, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ মুজিব শতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীর বিশেষ উদযাপ‌নে অংশ নিতে ঢাকার উদ্দেশে যাত্রা করেছেন। করোনা মহামারি শুরুর পর এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর।

বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে স্বাগত জানা‌বেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বিমানবন্দরে ভারতের রাষ্ট্রপতিকে গার্ড অব অনার দেওয়া হ‌বে। ভারতের রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সঙ্গে দেশটির ফার্স্টলেডি, রাষ্ট্রপতির কন্যা, ভারতের শিক্ষা প্রতিমন্ত্রীসহ দু’জন সংসদ সদস্য, পররাষ্ট্রস‌চিব হর্ষ বর্ধন শ্রিংলাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের থাকার কথা রয়েছে।

সফরসূচি অনুযায়ী, বিমানবন্দর থেকে ভারতের রাষ্ট্রপতি সাভার জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর কোবিন্দ ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে পরিদর্শন করবেন। একই দিন বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

পরে ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ সময় ভারতের রাষ্ট্রপতি বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি টি-৫৫ ট্যাংক এবং একটি মিগ-২৯ যুদ্ধ্ বিমান বাংলাদেশ জাতীয় জাদুঘরে সংরক্ষণ এবং প্রদর্শনের জন্য রাষ্ট্রপতিকে উপহার হিসেবে প্রদান করবেন। এরপর রামনাথ বাংলাদেশের রাষ্ট্রপতি কর্তৃক আয়োজিত নৈশভোজে অংশগ্রহণ করবেন।

আশা করা হচ্ছে, ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাতে দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

সফরের দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর জাতীয় প্যারেড গ্রাউন্ডে ভারতের রাষ্ট্রপতি গেস্ট অব অনার হিসেবে বাংলাদেশের বিজয় দিবসের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। একই দিন বিকেলে জাতীয় সংসদ ভবনের সাউথ প্লাজাতে বাংলাদেশের বিজয়ের সুবর্ণজয়ন্তীর ঐতিহাসিক মুহূর্তে বঙ্গবন্ধুর প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ এবং রক্তস্নাত বিজয়ের আবেগ ও আনন্দ উদ্‌যাপনের জন্য আয়োজিত মহাবিজয়ের মহানায়ক অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন।

সফরের শেষ দিন ১৭ ডিসেম্বর রামনাথ ঢাকার রমনাস্থ কালী মন্দিরের সদ্য সংস্কারকৃত অংশের উদ্বোধন করবেন এবং মন্দিরটি পরিদর্শন করবেন। ওইদিন দুপুর তিনি দিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি