• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সেনা কর্মকর্তাদের পদোন্নতি পর্ষদ-২০২৬ উদ্বোধন প্রধানমন্ত্রীর সাতক্ষীরা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে আরসিসি ঢালাই রাস্তার কাজ শেষ স্বেচ্ছাসেবীদের অধিকতর প্রশিক্ষণেই নির্ভুল হবে ফ্যামিলি কার্ড শুমারি নিজস্ব অর্থায়ন ও স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার, নেতৃত্বে ছাত্রদল নেতা তুষার মাহমুদ রাঙ্গুনিয়ায় নাতনিকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ গ্রেপ্তার ফয়জুল করীমের উপস্থিতিতে কুবিতে জুলাই শহিদদের স্মরণে দোয়া ও ইসলাহী ইজতেমা বর্ষার জলে চলনবিলে ডিঙি নৌকার নবজাগরণ পীরগঞ্জে খাল খনন প্রকল্পের উদ্বৃত্ত অর্থ সরকারী কোষাগারে ফেরৎ সাতক্ষীরা ফিংড়িতে আট দলীয় ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগর ছাত্রদলের ১৪ নেতাকে শোকজ

চাপে পড়ে সুবাহকে বিয়ে করেছি: ইলিয়াস

নিজস্ব সংবাদ দাতা / ৫৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৯ ডিসেম্বর, ২০২১

২৯ ডিসেম্বর ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

কিছুদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ও সংগীতশিল্পী ইলিয়াস। তাদের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই অভিযোগ উঠে দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্স না দিয়েই নাকি সুবাহকে তৃতীয় বিয়ে করেছেন ইলিয়াস। এদিকে সুবাহকে নিজের ইচ্ছায় নয়, চাপে পড়ে বিয়ে করেছেন বলে জানিয়েছেন ইলিয়াস।

দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সত্যি বলতে, আমি সুবাহকে বিয়ে করতে চাইনি, আর আমার দ্বিতীয় স্ত্রী কারিন নাজকে ডিভোর্সও দিতে চাইনি। সব কিছুই করতে হয়েছে ওর (সুবাহ) চাপে পড়ে। আমি এসব বিষয় নিয়ে কারিনকে সব বলেছি। আমি খুব ভয়ে আছি আমার ক্যারিয়ার নিয়ে।

ইলিয়াসের ক্যারিয়ার ধ্বংস করার জন্য সুবাহ নানা রকম হুমকি-ধমকি দিচ্ছেন বলেও অভিযোগ এই গায়কের। তিনি বলেন, ওর মার খেয়েছি, তাও চুপ থেকেছি। আপনারা একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এই বিয়ে নিয়ে আমি একটি পোস্টও দেয়নি আমার ফেসবুকে। বরং সব কিছু স্বাভাবিক আছে এমনটা বুঝিয়েছি। কিন্তু আমার বর্তমান অবস্থা দেখলে বুঝবেন আমি কেমন আছি। আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। আমাকে মেরে মিথ্যে নাটক বানিয়ে সে (সুবাহ) লাইভে এসে উল্টো গল্প বানিয়ে বলেছে সবাইকে।

সুবাহর সঙ্গে সংসার করা কোনোভাবেই সম্ভব না বলেও জানান এই গায়ক। ইতোমধ্যে তিনি থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন বলেও জানান।

গায়ক ইলিয়াস হোসাইনের এমন অভিযোগ প্রসঙ্গে নায়িকা সুবাহর সঙ্গে একাধিকবার মুঠোফোনে ফোন করা হলে তিনি তা ধরেননি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন