ঢাকা   ০২:৪৫:৪৮ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সুদানে নিহত বাংলাদেশি শান্তিরক্ষীর প্রতি সেনাপ্রধানের শ্রদ্ধা

Reporter Name
  • Update Time : Thursday, April 14, 2022,
  • 234 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৪ এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :

জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দক্ষিণ সুদানের আনমিসে মৃত্যুবরণকারী ল্যান্স করপোরাল কফিল মজুমদারের প্রতি পুষ্পস্তবক অর্পণ করছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

ঢাকা সেনানিবাসের সিএমটিডিতে লজিস্টিকস এরিয়ার তত্ত্বাবধানে আজ বৃহস্পতিবার এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন হয়। এ সময় ঢাকা সেনানিবাসে কর্মরত ঊর্ধ্বতন সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তাসহ অন্য পদবির সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ল্যান্স করপোরাল কফিল মজুমদার গত ৬ এপ্রিল দক্ষিণ সুদানের আনমিসে মারা যান। গতকাল বুধবার তাঁর মরদেহ দেশে এসে পৌঁছায়। সব আনুষ্ঠানিকতা শেষে সেনাসদস্যের লাশ দাফনের জন্য আর্মি এভিয়েশনের হেলিকপ্টারযোগে তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগতিতে নিয়ে যাওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি