• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নাঙ্গলমোড়া শামসুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সভাপতি নির্বাচিত হলেন লায়ন সালাউদ্দিন আলী মেঘনায় ইউনিয়ন বিএনপি নিয়ে সিদ্ধান্ত প্রকাশ না হলে বাড়বে তৃণমূল বিভক্তি অস্ত্র-মাদক উদ্ধারে সারাদেশে প্রথম কুমিল্লা পুলিশ দুই মাসে দাউদকান্দি থানার সাফল্যে গ্রেপ্তার ২৮৬ তৃণমূলে বুদ্ধিবৃত্তিক আন্দোলন জোরদার হোক কুমিল্লা সার্কিট হাউসের সব কক্ষ পরিচ্ছন্নতায় প্রশাসনের জরুরি উদ্যোগ মেঘনায় মাদক সেবন ও শান্তিভঙ্গের দায়ে যুবকের কারাদণ্ড বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বখতিয়ারুল ইসলাম বাচ্ছুর শুভেচ্ছা ৪৯ বছরে বিএনপি গণতন্ত্রকামী জনগণই বিএনপির রাজনৈতিক শক্তির উৎস: তারেক রহমান

ব্যর্থ সরকার এখন রাষ্ট্রকে ব্যর্থ করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব সংবাদ দাতা / ২৩৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

২০ এপ্রিল ২০২২,বিন্দুবাংলা টিভি. কম,ডেস্ক রিপোর্ট :
নিউ মার্কেট এলাকায় দোকানকর্মীদের সাথে ছাত্রদের গতকাল দিনভর সংঘর্ষ বন্ধে পুলিশের ‘নিষ্ক্রিয়’ ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার, এপ্রিল ২০, ২০২২, সকালে, গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এই প্রশ্ন তুলেন।
মির্জা আলমগীর বলেন, গতকাল নিউ মার্কেট এলাকায় ছাত্রদের সঙ্গে ব্যবসায়ীদের যে সংঘর্ষ হয়েছে এতে একজনের প্রাণ গেছে এবং কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছে। আমার প্রশ্ন যে, পু্লিশের যে কর্মকর্তারা দায়িত্বে ছিলেন তাদেরকে জিজ্ঞাসা করা হলে তারা বলেছেন যে, স্ট্যাটেজিক কারণে আমরা (পুলিশ) নিষ্ক্রিয় ছিলাম।
‘‘ কোন স্ট্যাটেজিক কারণে আপনারা নিষ্ক্রিয় ছিলেন? সেই স্ট্যাটেজিক কারণ হচ্ছে দেশে মানুষ তারা নিহত হবে, এই স্ট্যাটেজিক কারণে যে একটা সমস্যা তৈরি হবে, সেই সমস্যা নিয়ে তারা মানুষকে বিভ্রান্ত করে তাদেরকে প্রবাহিত করবে? কোন স্ট্যাটেজিক কারণ থাকে ‍যখন বিএনপির ছোট-খাটো কর্মসূচি থাকে তা প্রতিরোধ করার জন্য শত শত হাজার হাজার পুলিশ মুহূর্তের মধ্যে সেখানে উপস্থিত হয়। কোন স্ট্যাটেজিক কারণে গুলি করে বিএনপির মিছিলগুলো স্তব্ধ করে, কোনো স্ট্যাটেজিক কারণে মানুষ হত্যা করে বিরোধী দলের যে বৈধ আন্দোলন সেটাতে ব্যাহত করে দেয়।”
তিনি বলেন, ‘‘ এই কথা বলার কোনো অপেক্ষা রাখে না যে, এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে, এই ব্যর্থ সরকার এখন রাষ্ট্রকে ব্যর্থ করেছে। এটা একটা ফেল্ড স্টেট। কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কোথাও কোনো জবাবদিহিতা নেই।”

‘‘ আজকে পুলিশকে জবাবদিহি করতে হয় না, অন্যান্য ডিপার্টমেন্টগুলো আছে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না, চুরি করে, দুর্নীতি করে সেখানে কোনো জবাবদিহি করতে হয় না। এই যে এতোগুলো দুর্নীতির খবর পত্র-পত্রিকায় প্রকাশ হলো, আমরা বললাম তারপরেওে সেগুলোর বিষয়ে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহন করতে পারে নাই দুদক।”
সোমবার রাত থেকে শুরু হয়ে মঙ্গলবার দিনভর ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউ মার্কেটের দোকানকর্মীদের দফায় দফায় সংঘর্ষে ইট ও লাঠির আঘাতে আহত হয়েছেন ছাত্র, দোকানকর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, সাংবাদিক, পথচারীসহ অন্তত ৪০ জন। আহতদের মধ্যে গত রাতে নাহিন হাসান নামে এ্ক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিতসাধীন অবস্থায় মারা যান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন