• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

সড়কপথে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৪ জুলাই, ২০২২

৪ জুন ২০২২ইং বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন শেষে সেতুর টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন শেষে সেতুর টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: ফাইল ছবি
পদ্মা সেতু হয়ে সড়কপথে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সঙ্গে ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল রয়েছেন।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, আজ সোমবার সকাল ৮ টা ৫ মিনিটে গণভবন থেকে টুঙ্গিপাড়ার উদ্দেশ্য রওনা দেন প্রধানমন্ত্রী। ৮টা ৫০ মিনিটে দিকে পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে প্রধানমন্ত্রী সেতুতে কিছু সময় দাঁড়ান।

প্রায় সাড়ে তিন বছর পর সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মভূমি টুঙ্গীপাড়ায় যাচ্ছেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী সকাল ১১টার পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে মোনাজাত করবেন। টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। দুপুর দুইটার পরে টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর।

গত ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতু উদ্বোধনের পর টুঙ্গিপাড়ায় এটিই তাঁর প্রথম সফর। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরস্থান ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন