ঢাকা   ০২:৪৩:৪২ এএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : Tuesday, July 5, 2022,
  • 221 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৫ জুলাই ২০২২ইং বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক

বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিদ্যুৎ উৎপাদনে বিশাল অঙ্কের ভর্তুকি দিচ্ছে সরকার। এছাড়া দেশে পণ্যের দাম বৃদ্ধির জন্য রাশিয়া ইউক্রেন যুদ্ধই কারণ বলে জানান তিনি। মঙ্গলবার (৫ জুলাই) কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, মানুষ উন্নয়নের সুফল পাচ্ছে বলেই বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করছে। সততা নিয়ে কাজ করলে, মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারলে, বারবার জনসমর্থন পাওয়া যায়। কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে জানিয়ে শেখ হাসিনা মন্ত্রী ও জনপ্রতিনিধিদের উদ্দেশে বলেন, ভোটারদের বিশ্বাস ও আস্থা ধরে রাখতে হবে। তিনি আরও বলেন, যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে তেল-গ্যাসসহ সব পণ্যের দাম বেড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি