• সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সিদ্ধিরগঞ্জ থেকে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে মেঘনা থানা পুলিশ মেঘনায় আজহারুল হক শাহিনের নেতৃত্বে শহিদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি মেঘনায় বাজার মনিটরিংএ আইনশৃঙ্খলা বাহিনী ও বিএনপি মেঘনায় শহিদ দিবসে বিএনপির শ্রদ্ধাঞ্জলি মেঘনায় টানা সহিংসতায় আইনশৃঙ্খলা অবনতির শঙ্কা তেজগাঁও কার্যালয়ে প্রথম কর্মদিবস: আনুষ্ঠানিকতা ও আবেগে ভরা প্রধানমন্ত্রীর দিন একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে তিন বাহিনীর প্রধানদের শ্রদ্ধা একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি কফিল, মহাসচিব সাইফুল মেঘনায় মরহুম সিরাজুল ইসলাম লন্ডনী স্মৃতি মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দুই বলেই হয়ে গেল বিশ্বকাপে ফয়সালা

নিজস্ব সংবাদ দাতা / ২৮৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

 ১৩ নভেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট :

মাত্র দুটো বল। তাতেই হয়ে গেল বিশ্বকাপের ফয়সালা। দুটো বলেই খেলা বেরিয়ে গেল পাকিস্তানের হাত থেকে। দুটো বলেই ম্যাচ জিতে গেল ইংল্যান্ড। বিশ্বকাপের ফাইনালে সেই চোটের ধাক্কা পাকিস্তান দলে। চোটের কারণেই বিশ্বকাপ জেতার স্বপ্ন অধরা থেকে গেল বাবর আজ়মের।
কিন্তু কোন দুটো বল? ইংল্যান্ডের ইনিংসে ১৬তম ওভারের শেষ দুটো বল, যা করার কথা ছিল শাহিন শাহ আফ্রিদির। কিন্তু করতে হল ইফতিকার আহমেদকে। শাহিন থাকলে হয়তো খেলার ফল অন্য রকম হত। কিন্তু হল না। কারণ, চোটের কারণে মাঠেই থাকতে পারলেন না শাহিন। চলে গেলেন মাঠ ছেড়ে। সেটাই কাল হল পাকিস্তানের।

শেষ পাঁচ ওভারে জেতার জন্য ৪১ রান করতে হত ইংল্যান্ডকে। ক্রিজে ছিলেন বেন স্টোকস ও মইন আলি। খুব একটা ছন্দে ছিলেন না তাঁরা। মইন সবে নেমেছিলেন। স্টোকস ৩৫ বলে ২৮ রান করে খেলছিলেন। ১৬তম ওভার করতে আসেন শাহিন। কিন্তু করতে পারলেন না তিনি।

তিন ওভার আগে হ্যারি ব্রুকের ক্যাচ ধরেন শাহিন। সেই ক্যাচ ধরতে গিয়ে পড়ে যান তিনি। তার পরে দেখা যায়, খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। ফিজিয়ো কিছু ক্ষণ মাঠেই তাঁর চিকিৎসা করেন। তার পরে তাঁকে মাঠের বাইরে নিয়ে যান। দেখে বোঝা যাচ্ছিল, পুরনো চোটের জায়গায় আবার লেগেছে। শাহিন বল করতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা যায়। কিন্তু ১৬তম ওভারের ঠিক আগেই মাঠে ফেরেন শাহিন। হাঁফ ছেড়ে বাঁচেন পাক সমর্থকরা। কিন্তু প্রথম বল করতে গিয়েই দেখা যায়, ভাল করে দৌড়তে পারছেন না তিনি। চেষ্টা করেন। কিন্তু পারেননি। হতাশ হয়ে মাঠ ছাড়েন শাহিন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন