• শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান

বিএনপির পার্টি অফিসে বোমা :পুলিশ বলছে উদ্ধার,বাজারের ব্যাগে করে পুলিশ বোমা এনেছে বলছেন ফখরুল

নিজস্ব সংবাদ দাতা / ২২৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৭ ডিসেম্বর, ২০২২

৭ ডিসেম্বর ২০২২ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, ডেস্ক রিপোর্ট।।

নয়পল্টনে বিএনপির দলীয় কার্যালয় থেকে বোমা ও ককটেল উদ্ধার করেছে বলে দাবি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
আজ বুধবার বেলা ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত বিএনপির কার্যালয়ে ৬ ঘণ্টার অভিযান শেষে ডিএমপির যুগ্ম কমিশনার (অপস) বিপ্লব কুমার সরকার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের দাবি, ‘পুলিশ বাজারের ব্যাগে করে কার্যালয়ে বোমা নিয়ে এসেছেন।’

বিপ্লব কুমার সরকার বলেন, ‘আজকে দুপুর থেকে চরম ধৈর্যের সঙ্গে এখানে অবস্থান করেছে পুলিশ। কোনো রকম কাউকে কোনো উসকানি দেয় নাই। এর পরেও পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হয়েছে। বিএনপির পার্টি অফিসের তিন তলা থেকে হাতবোমা ও ককটেল নিক্ষেপ করা হয়েছে। এতে আমাদের অসংখ্য পুলিশ সদস্য আহত হয়েছে। এরপর পুলিশ শান্তি শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে অভিযান চালিয়েছে। বিএনপির পার্টি অফিস থেকে বিপুল পরিমানে বিস্ফোরক, বোমা ও ককটেল উদ্ধার করা হয়েছে। এগুলো নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার জন্য আনা হয়েছিল।’
গ্রেপ্তারের বিষয়ে বিপ্লব কুমার বলেন, ‘যারা সন্ত্রাসী কার্যকলাপ করার জন্য এখানে এসেছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে। নির্দিষ্ট করে বলা যাবে না কতজন গ্রেপ্তার করা হয়েছে, তবে তাদের সবার বিরুদ্ধে মামলা রয়েছে।’বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ বাজারের ব্যাগে বোমা নিয়ে পার্টি অফিসে প্রবেশ করে। এ বিষয়ে জানতে চাইলে বিপ্লব কুমার সরকার বলেন, ‘অভিযোগ যে কেউ  করতেই পারে। আমরা সকলের সামনেই অভিযান পরিচালনা করে বোমা উদ্ধার করেছি।

সম্পাদনা -এম এইচ বিপ্লব


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন