• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাইপাড়ার জনপ্রিয় সাবেক মেম্বার ফিরোজ খানের প্রথম মৃত্যুবার্ষিকী আজ জয়পুরহাটে ১১ দলের জোটের বিক্ষোভ মিছিল, ডিসির কাছে স্মারকলিপি প্রদান মেঘনায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি গ্যাসের ভোগান্তি কমার আশা, আংশিক সচল মহেশখালীর এলএনজি টার্মিনাল হাসিনাকে সুযোগ দিয়ে কী অর্জন করতে চায় ভারত? প্রশ্ন তুলল বিএনপি ডকুমেন্টরিতে আবু সাঈদ ও খালেদা জিয়ার ছবি না থাকা নিয়ে যা বললেন রাষ্ট্রপতি ট্রাইব্যুনালে কল রেকর্ড: সাদ্দাম-ইনানকে ফোনে হামলার নির্দেশ দেন ওবায়দুল কাদের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অভিযুক্ত ৩ কিশোর আদালতে শেখ হাসিনাকে ফেরাতে গোপন তৎপরতা’: নোবিপ্রবির শিক্ষকদের সংশ্লিষ্টতা অনুসন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি ৫ আগস্টের বিজয়—গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে এক ঐতিহাসিক মাইলফলক

হরিপুর যুবসমাজের উদ্যোগে নৌকা বাইচ 

নিজস্ব সংবাদ দাতা / ৩৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

১৮ আগষ্ট ২০২৩ ইং, বিন্দুবাংলা টিভি ডটকম, নিজস্ব প্রতিবেদক।। 

কুমিল্লার মেঘনা উপজেলার মেঘনা নদী সংলগ্ন  রামপুর বাজার ঘাট  এলাকায় হরিপুর যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা  হয়েছে।
গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ যখন হারিয়ে যাওয়ার পথে সেই পরন্ত সময়ে সংগঠনটি নৌকা বাইচের আয়োজন করেছে।আজ শুক্রবার (১৮ আগষ্ট) নৌকা বাইচ দেখতে নদীর তীরে ভিড় জমায় শত শত নারী পুরুষ। অবাহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন বলে জানান আয়োজকরা। প্রতিযোগিতায় দাউদকান্দি সহ মেঘনার অভ্যন্তরীণ ৮ টি নৌকা বাইচে অংশ গ্রহণ করে। শান্ত মেঘনার জলরাশির বৈঠার ছন্দে ছন্দে মিতালী উপভোগ করেছেন দেখতে আশা উৎসুক জনতা। বাদ্য-বাজনার  তালে তালে গ্রাম বাংলার স্মৃতি গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দে মাতিয়ে তোলে নৌকা বাইচ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সমাজসেবক গাজী মোহাম্মদ সিরাজুল হক সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি  ছিলেন  সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (এমপি)।
বিশেষ অতিথি  ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ দেলোয়ার হোসেন, বড়কান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের এাণ বিষয়ক সম্পাদক মো. ফারুক হোসেন রিপন, সম্রাট জাহাঙ্গীর, মেঘনা উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ও রামপুর  বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, ৯নং ওয়ার্ডের মেম্বার মো. জামান হোসেন সহ অন্যরা।  নৌকা বাইচ প্রতিযোগিতা পরিচালনা করেছেন মো.মোখলেছুর রহমান, মো.উজ্জ্বল মিয়া, মো.মিজানুর রহমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন