• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

ঢাকা-ভাঙ্গা রেলপথ উদ্বোধনের জন্য প্রস্তুত

নিজস্ব সংবাদ দাতা / ২১৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৭ অক্টোবর, ২০২৩

০৭ অক্টোবর ২০২৩, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আগামী ১০ অক্টোবর খুলে যাচ্ছে স্বপ্নের আরেকটি দুয়ার। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুক্ত হচ্ছে প্রমত্ত পদ্মার দুইপাড়। এই প্রকল্পের ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা অংশের ৮২ কিলোমিটার রেলপথ উদ্বোধনের জন্য প্রস্তুত বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

স্বপ্নের পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্প ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার। চলতি মাসের ১০ তারিখ প্রকল্পের ঢাকা ও ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৮২ কিলোমিটার অংশ আনুষ্ঠানিক উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। আধুনিক সড়ক যোগাযোগের পর দ্রুতগতির রেল সেবার যাত্রা শুরু হতে যাওয়ায় আনন্দিত পদ্মা তীরের মানুষ।

এই প্রকল্পের মুন্সীগঞ্জ প্রান্তে রয়েছে তিনটি স্টেশন। নিমতলা, শ্রীনগর ও মাওয়া। এই তিন স্টেশনের মধ্যে মাওয়া স্টেশন শতভাগ প্রস্তুত। চালু হয়েছে সিগন্যালিং ব্যবস্থাও। তবে, নিমতলা ও শ্রীনগর স্টেশনের কাজ শেষ হয়েছে ৯৫ ভাগ।

প্রকল্পের মাওয়া-ভাঙ্গা অংশের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাঈদ আহমেদ জানান, এই অংশে রেল চলাচলের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সবশেষ গত ১৫ সেপ্টেম্বর স্পিড টেস্টে সর্বোচ্চ ১২০ কিলোমিটার গতিতে চলে ট্রেন। পরের দিন ১৬ সেপ্টেম্বর ৩০০ টন পাথর নিয়ে পরীক্ষামূলকভাবে মালবাহী ট্রেন চলে। ২০২৪ সালের জুন মাসে পুরো প্রকল্পের কাজ শেষ হবার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন