• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশকে এগিয়ে নিতে বিরোধী দলের আরও দায়িত্বশীল হওয়া জরুরি বিদায়ের ফুলে লেখা চার দশকের গল্প উপাসনালয়ে রাজনীতি: তৃণমূলের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় বাধা মেঘনায় মিশ্র নীতির রাজনীতিতে বদলাচ্ছে সমীকরণ “লাথি মেরে চেয়ার থেকে নামাবো ” স্বাস্থ্য কর্মকর্তাকে ইঙ্গিত করে ছাত্রঅধিকার নেতার ক্ষোভ প্রকাশ বেগ-আবেগ-যতির ভারসাম্যহীনতায় বদলে যাচ্ছে সমাজ সুযোগ-সুবিধার সংকট, নজরদারির অভাব ও সামাজিক অবক্ষয়ে ঝুঁকির মুখে ভবিষ্যৎ প্রজন্ম লুটের চরে দৃষ্টিনন্দন বাংলো বাড়ি, আলোচনায় সাবেক চেয়ারম্যান জিল্লু সরকার জিয়ার আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের আহ্বান: ড.খন্দকার মারুফ হোসেন মেঘনায় ভাটেরচর-লুটের চর সড়ক এখন জনদুর্ভোগের প্রতীক

বিএনপির মহাসমাবেশ ঘিরে মেঘনার ৩ নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ৩৫১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩

 

নিজস্ব প্রতিবেদক।।

আজ ২৮ অক্টোবর বিএনপির পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে মহা সমাবেশ। সারাদেশ থেকে নেতাকর্মীরা বিভিন্ন কৌশল অবলম্বন করে পুলিশের চোখ ফাঁকি দিয়ে সমাবেশ স্থলে পৌঁছেছে। অনেকে পথে রয়েছে। অনেকে আগে থেকেই ঢাকায় অবস্থান করছেন। এর ধারাবাহিকতায় কুমিল্লার মেঘনা উপজেলা থেকে বিএনপির অসংখ্য নেতাকর্মী আগে থেকে ঢাকা অবস্থান করছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৩ নেতা পুলিশের হাতে গ্রেফতার হওয়ার খবর পাওয়া গেছে। গ্রেপ্তাকৃতরা হলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক, মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে ধানমন্ডি নিজ বাসা থেকে গত বৃহস্পতিবার বিকেলে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদিকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নুরুদ্দিন মিন্টু ও উপজেলা যুবদলের সদস্য সোহেল শাহরিয়ারকে শুক্রবার পৃথক স্থান থেকে গ্রেপ্তার করেছে।উপজেলা বিএনপির নেতৃবৃন্দের দাবি নেতাদের বিনা ওয়ারেন্টে পুলিশ গ্রেপ্তার করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেপ্তারের প্রতিবাদে সোচ্চার দেখা গেছে বিএনপির নেতাকর্মীদের। অন্যদিকে মেঘনা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের বাড়িতে পুলিশ অভিযান চালাচ্ছে বলে খবর পাওয়া গেছে। বর্তমান সরকার টানা ১৫ বছরের মধ্যে এই প্রথম সমাবেশ ঘিরে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিনা ওয়ারেন্টে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন