• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও গভীর হচ্ছে: দীনেশ ত্রিবেদী গ্যাস সংকট নিয়ে স্বস্তির খবর নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন প্রধানমন্ত্রীর বিএনসিসির উদ্যোগে কুমিল্লায় ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজের প্রধান গেট ভেঙে জরাজীর্ণ, ঝুঁকিতে শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল

হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই’র অভিষেক অনুষ্ঠান

নিজস্ব সংবাদ দাতা / ২৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩

  1. নিজস্ব প্রতিবেদক।।

“প্রবাসীদের কল্যাণে অঙ্গীকার বদ্ধ” এই শ্লোগানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ ইউ,এ,ই অভিষেক অনুষ্ঠান রবিবার (২৯ অক্টোবর)আজমান কাসর আল শামস রেস্টুরেন্ট হলরুমে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি হোমনা মাথা ভাঙ্গা ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মোঃ নাজিরুল হক ভূঁইয়া সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিকদার মোঃ শাফায়েত উল্লাহ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেঘনা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও মেঘনা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব সাইফুল্লাহ্ মিয়া রতন সিকদার।

 

 

প্রধান বক্তা ছিলেন হোমনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক একেএম সিদ্দিকুর রহমান আবুল।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি আবুধাবির সাবেক সভাপতি প্রকৌশলী জাফর চৌধুরী, বাংলাদেশ বিজনেস ফোরাম ও গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সিআইপি মাহাবুব আলম মানিক।

চান্দিনা প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই’ র সভাপতি সিআইপি মোঃ দেলোয়ার হোসেন, বাংলাদেশ সমিতি শারজার সিনিয়র সহ-সভাপতি ইসমাইল গনি চৌধুরী, গ্রেটার কুমিল্লা ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার, দুবাই ইলেকট্রিসিটি ও ওয়াটার সাপ্লাই অথরিটির ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান সরকার মোহন,ব্যবসায়ী হাসান জাকির, জাকির প্রধান, তরিকুল ইসলাম,আবুল কালাম প্রমুখ।আরো উপস্থিত ছিলেন হোমনা- মেঘনার সংযুক্ত আরব আমিরাতে থাকা সকল প্রবাসীরা।।

আলোচনা শেষে হোমনা-মেঘনা প্রবাসী কল্যাণ পরিষদ ইউএই নবগঠিত ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। তারা হলেন- সংগঠনের প্রধান উপদেষ্টা মাহবুব উল্লাহ সিকদার, সভাপতি মোঃ নাজিরুল হক ভূঁইয়া, সাধারণ-সম্পাদক শিকদার মোঃ শাফায়েত উল্লাহ,সহ-সভাপতি এন এইচ সরকার ভুট্টু। শেষে আমন্ত্রিত অতিথি ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন