• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের বদলীজনীত বিদায় সংবর্ধনা

নিজস্ব সংবাদ দাতা / ২৫৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

 

মেঘনা প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাবেয়া আক্তারের কর্মস্থল পরিবর্তন জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ১০ ডিসেম্বর সোমবার বাদ মাগরিব মেঘনা উপজেলা হলরুমে অফিসার্স ক্লাবের আয়োজনে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। বর্তমান কর্মস্থল ব্রাহ্মণ বাড়িয়া জেলার আখাউড়া উপজেলায়।সূত্রে জানা যায় রাবেয়া আক্তারের স্থলাভিষিক্ত হবেন মতলব দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার রেনু দাস। উল্লেখ্য দীর্ঘ এক বছর নয় মাস পরে বদলি জনিত বিদায় নিলেন রাবেয়া আক্তার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসনিম আক্তারের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মাদ শাহে আলমের সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার।বিশেষ অতিথি ছিলেন ,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সায়মা রহমান, মেঘনা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ দেলোয়ার হোসেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, স্থানীয় সাংবাদিক বৃন্দ, উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ, কলেজের প্রভাষক, ইউপি সচিব বৃন্দ,প্রাইমারি স্কুলের শিক্ষক বৃন্দ, ডিজিটাল সেন্টারের উদ্যেক্তা বৃন্দ, প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন