• বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সাতক্ষীরা তালায় সন্ত্রাসী হামলার অভিযোগে বণিক সমিতির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত পীরগঞ্জে গোসল করতে নেমে যুবকের মর্মান্তিক মৃ/ত্যু ঠাকুরগাঁওয়ে ৩৫৩ ফেনসিডিল জাতীয় মাদকসহ দম্পতি গ্রেফতার প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটে বিশেষ সুবিধা যুক্ত হবে: বিমানমন্ত্রী বিএফটিআইকে আন্তর্জাতিক মানের থিংক ট্যাংক হিসেবে গড়ে তোলা হবে: বাণিজ্যমন্ত্রী বিএনপি সরকার নিয়ে সমালোচনার জবাবে যা বললেন আযম খান সাদা পোশাকে পুলিশ শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে: সমাজবাদী নেতার দাবি হামের ভয়াবহতায় ঝরল আরও ৪ শিশুর জীবন ঠাকুরগাঁওয়ে বাধ্যতামূলক মামলাপূর্ব কার্যক্রমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী মেসির চোখের জল দেখে আবেগী শশী, বললেন ‘দয়া করে কেঁদো না’

আজও জাপার সঙ্গে আওয়ামী লীগের অঙ্ক অস্পষ্ট

নিজস্ব সংবাদ দাতা / ২৫০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০২৩

ডেস্ক রিপোর্ট।।

জোটে না থাকা জাতীয় পার্টিকে (জাপা) নিয়ে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের অঙ্কটি কী হবে, তা স্পষ্ট হলো না দুই দলের তৃতীয় দফা বৈঠকেও।

ঢাকা পোস্ট

দশম সংসদ নির্বাচনের মতো এবারও আওয়ামী লীগ ও জাতীয় পার্টির অঙ্ক কী হবে, সেই আলোচনার মধ্যে দুই দফা বৈঠকের পর শুক্রবার রাতে তৃতীয় বারের মতো জাতীয় পার্টির শীর্ষ নেতারা কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে।

রাতে রাজধানীর গুলশানের একটি বাসায় এ বৈঠক হয়। সেখানে আসন সমঝোতা নিয়ে কোনো কথা হয়েছে কি না, সে প্রশ্নে আওয়ামী লীগের নেতারা কিছু বলতে চাননি। আর জাতীয় পার্টির নেতারা ফোনই ধরেননি।

 

বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

 

গত নির্বাচনে আওয়ামী লীগের ছাড়ে জাতীয় পার্টি জিতেছে, এমন আসনগুলোতে এখন পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থী আছে। ১৪ দলের শরিকদের জন্য ইতোমধ্যে ৭টি আসন ছাড়ের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

জাতীয় পার্টির সঙ্গে এই আলোচনা নিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক হয়েছে। আলোচনা ফলপ্রসূ হয়েছে। আগামীকাল সন্ধ্যায় আমরা আবারও বৈঠকে বসব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন