• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

বিআরটিএ’তে দুদকের হাতে এক দালাল আটক

নিজস্ব সংবাদ দাতা / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪

বিপ্লব সিকদার :

মিরপুর বিআরটিএ, ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে ছদ্মবেশে দুদকের অভিযানে এক দালালকে হাতেনাতে ধরেছে। আজ রোববার (২৮ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে তাকে আটক করে। দুদকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দালালকে হাতেনাতে ধরে এবং পরিচালক (ইঞ্জিনিয়ারিং) -কে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উক্ত দালালকে সোপর্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মিরপুর বিআরটিএ, ঢাকা মেট্রো সার্কেল-১ অফিসে গ্রাহক হয়রানি ও দালালদের দৌরাত্ম্যের অভিযোগের প্রেক্ষিতে দুদক প্রধান কার্যালয় থেকে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এ সময় এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে গ্রাহক হিসেবে সেবা নিতে চাইলে দালালদের আনাগোনা দেখতে পায়। এছাড়া একাধিক দালাল তাদের পরিচিত বিআরটিএ সংশ্লিষ্টদের দ্বারা কাজ করিয়ে দেওয়ার আশ্বাস দেন। এনফোর্সমেন্ট টিম একজন দালালকে হাতেনাতে ধরে এবং পরিচালক (ইঞ্জিনিয়ারিং) -কে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করে। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে উক্ত দালালকে সোপর্দ করা হয়। সার্কেল পরিচালক সংশ্লিষ্ট শাখাসমূহের কর্মকর্তাগণকে বহিরাগত দালাল প্রবেশের বিষয়ে সতর্ক করেন। দালাল ও তাদের সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে তিনি দুদক টিমকে জানান। অভিযানকালে সংগৃহীত তথ্যাবলি ও রেকর্ডপত্র যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন