• বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ত্রিশালকে আদর্শ নজরুল সিটি গড়ার লক্ষ্যে পৌর বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দাবিকৃত ৫ লাখ টাকা না দেওয়ায় বিধবার দুই শতাধিক গাছ কাটার অভিযোগ পাঁচবিবির ছাতিনালী উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ইয়াবাসহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আটক আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা পরিবেশ প্রতিমন্ত্রীর মন্ত্রী জাকারিয়া তাহেরের সঙ্গে মেঘনা বিএনপির নেতাদের সাক্ষাৎ সিআইডির মহাখালী কেমিক্যাল ল্যাব পরিদর্শনে স্বরাষ্ট্রের সচিব-আইজিপি মাদকমুক্ত কুমিল্লার প্রত্যয়ে শিক্ষার্থীদের র‍্যালি-সমাবেশ মাদক-চাঁদাবাজি-কিশোর গ্যাং ঠেকাতে সিদ্ধিরগঞ্জে মতবিনিময় আইনশৃঙ্খলা রক্ষায় অপরাধ দমনে কঠোর ডিআইজি

শাহজালালে সাড়ে ৩ কেজি সোনাসহ যাত্রী আটক

নিজস্ব সংবাদ দাতা / ২১৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ৩ কোটি টাকার সোনাসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সূত্র : ঢাকা পোস্ট

 

দুবাই থেকে আসা এমিরেটস এয়ায়লাইন্সের ওই যাত্রীর কাছ থেকে ৩ কেজি ৪৯৮ গ্রাম ওজনের স্বর্ণের বার ও কয়েন জব্দ করে শুল্ক গোয়েন্দার একটি টিম।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাত পৌনে ১১টায় ওই অভিযান পরিচালনা করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক ফারহানা বেগম জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে বিমানটি ১০ নম্বর বোর্ডিং ব্রিজে সংযুক্ত হওয়ার সাথে সাথে ফ্লাইটের ২৬ কে সিটের যাত্রী এম মাসুদ ইমামের দেহ তল্লাশি করে একটি চামড়া সদৃশ মানিব্যাগের ভেতরে একটি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়, যা তিনি নিজের বলে স্বীকার করেন। অতঃপর আরও দুটি একই আকৃতির মানিব্যাগ উদ্ধার করা হয়। দুইটি মানিব্যাগ হতে ২৮টি স্বর্ণবার এবং একটি মানিব্যাগ হতে ১টি বড় আকারের স্বর্ণের কয়েন পাওয়া যায়। সোনার বারের ওজন ৩ কেজি ২৪৮ গ্রাম ও কয়েনের ওজন ২৫০ গ্রামে। মোট ৩ কেজি ৪৯৮ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ ৮২ হাজার টাকা।জব্দ করা স্বর্ণবারগুলো কাস্টম হাউসের গুদামে জমা দেওয়া হয়েছে। যাত্রীকে আটক করে বিমানবন্দর থানায় ফৌজদারি মামলা করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন