ঢাকা   ১১:৩৪:৩২ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছদ্ধবেশে দুদক

Reporter Name
  • Update Time : Thursday, February 15, 2024,
  • 254 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার।।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে দুদক অভিযান পরিচালনা করেছে। রোগীদের সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম দেখতে পায় আভিযানিক দল। সেবা গ্রহণে আগত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়।আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) দুদকের প্রধান কার্যালয় থেকে একটি এনফোর্স মেন্ট টিম এ অভিযান পরিচালনা করেন।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক, মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র জানায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের চিকিৎসা সেবা প্রদানে অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুদক, প্রধান কার্যালয়, ঢাকা হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে টিম হাসপাতালে ছদ্মবেশে অবস্থান নিলে রোগীদের সেবা প্রদানে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। সেবা গ্রহণে আগত রোগী ও তাদের স্বজনদের সাথে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। রেডিওলজি ডিপার্টমেন্টের বিভিন্ন অ্যাটেন্ডেন্ট কর্তৃক টেস্টের জন্য রোগীদের নিকট হতে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য গ্রহণ করা হয় মর্মে অভিযানকালে পরিলক্ষিত হয়। এছাড়াও কতিপয় আনসার সদস্য কর্তৃক রোগীদের দ্রুত সেবা প্রদানের জন্য অর্থ আদায় করা হয় মর্মে অভিযানকালে টিম জানতে পারে। পরবর্তীতে উক্ত অনিয়মসমূহের বিষয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হলে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন মর্মে দুদক টিমকে আশ্বস্ত করেন। অভিযানকালে সংগৃহীত তথ্যাদি পর্যালোচনাপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি