• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার মতপ্রকাশের স্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়: রাষ্ট্রদূত মুশফিক

দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল হবেন দুদক কর্মকর্তারা

নিজস্ব সংবাদ দাতা / ২৩৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

অতীতের যেকোনও সময়ের চেয়ে নতুন বছরে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে কাজ করে যাবেন দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। রবিবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন বক্তারা।

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দুদকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ডুসার সেক্রেটারি সৈয়দ নজরুল ইসলাম জানান, সভায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) সব স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সহযোগিতায় নতুন বছরে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি বাস্তবায়নে অধিকতর সক্রিয় ভূমিকা রাখার আশা করা হয়। সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে ডুসা সক্রিয়ভাবে কাজ করে যাবে। দুর্নীতিমুক্ত সুশাসনের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে কমিশনের পাশে থেকে কাজ করে যাবে।

বক্তারা বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বলের লক্ষ্যেও কাজ করতে বদ্ধপরিকর কমিশনের সব স্তরের কর্মকর্তা ও কর্মচারী। এ ছাড়া দুদককে যুগোপযোগী ও আধুনিকায়নের পাশাপাশি দুর্নীতি দমনের ক্ষেত্রে আধুনিক তথ্য ও প্রযুক্তির সহজলভ্যতা এবং প্রায়োগিক ব্যবহারে সরকারের সার্বিক সহযোগিতা কামনা করেন ডুসার নেতারা।

দুদকে কর্মরত সব স্তরের কর্মকর্তা-কর্মচারীর পেশাগত দক্ষতা উন্নয়ন, সার্বিক কল্যাণ সাধন এবং দেশের দুর্নীতির লাগাম টেনে ধরার মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ডুসা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হয়।

দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের (ডুসা) তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর এবারের মূল প্রতিপাদ্য ছিল ‘দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের মাধ্যমে কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করা হবে।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন