ঢাকা   ১০:১৭:২৬ পিএম, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা কঠোর হাতে দমনের নির্দেশ আইজিপির প্রধানমন্ত্রী তারেক রহমানকে সংযুক্ত আরব আমিরাত সফরের আমন্ত্রণ মার্কেট-দোকানপাট খোলার নতুন সময়সূচি ঘোষণা একাত্তরের জন্য পাকিস্তান অনু‌শোচনা কর‌বে, প্রত্যাশা শামা ওবা‌য়েদর ৪৬তম বিসিএস : এক হাজার ৪১৬ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ ভালো কাজ করলে পুরস্কার, নিম্নমানের হলে লাইসেন্স বাতিল : খাদ্যমন্ত্রী রাজনীতির নামে সহিংসতা দেশকে ধ্বংস করছে: রাষ্ট্রপতি ইসলামিক ফাউন্ডেশনের ৬৯ একর বেদখলি জমি উদ্ধারের সুপারিশ নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান

সাবেক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : Sunday, November 29, 2026,
  • 0 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সাবেক সংসদ সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।

রোববার (২৯ নভেম্বর) রাত ৯টা ১১ মিনিটের দিকে রাজধানীর গুলশানের ১১৩ নম্বর সড়কের ১ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ. ফ. ম আনোয়ার হোসেন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে চলমান নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়নের সঙ্গে স্বপন ভট্টাচার্যের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এ অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্বপন ভট্টাচার্যের স্থায়ী ঠিকানা যশোরের মনিরামপুর উপজেলার পাড়ালা গ্রামে। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি