• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

অটো মালিক, শ্রমিক সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল

নিজস্ব সংবাদ দাতা / ২৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

 

অলিউল্লাহ, গোদাগাড়ী :গোদাগাড়ী উপজেলা অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির চেক বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) গোদাগাড়ী উপজেলার আলম সুপার মার্কেটের নিজ মাঠে এই চেক বিতরণ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা পরিষদ সদস্য ও অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির সভাপতি রবিউল আলম, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।

সমিতির সঞ্চিত তহবিল থেকে ঈদুল ফিতর উপলক্ষে সদস্যদের মাঝে এই চেক বিতরণ করা হয়। ১৯৩ (একশত তিরানব্বই) জন সদস্যের মাঝে ৩০০০ (তিন হাজার) টাকা হারে মোট ৫৭৯,০০০ (পাঁচ লক্ষ উন আশি হাজার) টাকা প্রদান করা হয়।এসময় অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির অনুষ্ঠানে সমিতির ৩০০ (তিনশত) জন সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও সকল সদস্যগণ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির সভাপতি রবিউল আলম বলেন, ঈদুল ফিতর মুসলমানদের ধর্মীয় উৎসব। উৎসবকে আনন্দময় করতেই এই আর্থিক অনুদানের ব্যবস্থা করা হয়েছে। অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যান সমিতির সবাই নতুন পোশাকে ঈদের উৎসব পালন করতে পারলেই আমাদের সকলের স্বার্থকতা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন