• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মৌলভীবাজারে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪

সংবাদদাতা।।

মৌলভীবাজারের জুড়ীতে বজ্রপাতে বিদ্যুতায়িত হয়ে বসতঘরের মধ্যে একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

আজ মঙ্গলবার ভোরে জেলার জুড়ি উপজেলার পূর্ব জুড়ি ইউনিয়নের পূর্ব গোয়ালবাড়ী এলাকার ভাঙ্গারপার গ্রামে এ ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন—দিনমজুর ও বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান (৫০), তাঁর স্ত্রী শিরি বেগম (৪৫), মেয়ে সামিয়া বেগম (১৫), সাবিনা বেগম (৯) ও ছেলে সায়েম উদ্দিন (৭)। আহত একজন হলেন সোনিয়া আক্তার (১২)। তাঁকে সিলেট এমএজি ওসমানি হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইনুদ্দিন ঘটনার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, গতকাল ভোর রাতে বজ্রবৃষ্টি হয়। এ সময় বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত পড়ে। বিদ্যুৎ লাইনের নিচে টিনের ঘরে বাক প্রতিবন্ধী ফয়জুর রহমান বসবাস করতেন পরিবার নিয়ে। বিদ্যুৎ লাইনের ওপর বজ্রপাত হওয়ার কারণে সারা ঘর বিদ্যুতায়িত হয়ে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা যান ও একজন আহত হন।

এ বিষয়ে গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বাক প্রতিবন্ধী ফয়জুর রহমানসহ পরিবারের ৫ জন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। যে একজন বেঁচে আছে তাঁরও অর্ধেক শরীর পুড়ে গেছে। সারা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন