• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেয়নি : শিক্ষামন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১৯২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ মার্চ, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেয়নি বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। তিনি বলেন, ‘ইসরায়েলি ভাস্করের দেওয়া পুরস্কার জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক শীর্ষ সংস্থা ইউনেসকোর নামে প্রচার করে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করছেন।’

আজ বুধবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন তিনি।

মুহিবুল হাসান বলেন, ‘শিক্ষামন্ত্রী হিসেবে পদাধিকারবলে বাংলাদেশ ন্যাশনাল ফর কমিশন ফর ইউনেসকোর (বিএনসিইউ) চেয়ারম্যান আমি। আমার সঙ্গে বিএনসিইউর ডেপুটি সেক্রেটারি জুবাইদাও উপস্থিত আছেন। কিছুদিন আগে একটি প্রকাশিত সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেটি হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচার করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে ইউনেসকোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা নিশ্চিত করেছে, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেয়নি।’

মন্ত্রী বলেন, ‘আজারবাইজানের রাজধানী বাকুতে একটি সম্মেলনে গজনভী ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে একটি সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভাসার। তিনিও নিশ্চিত করেছেন, ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেয়নি। এটি গজনভী ফাউন্ডেশনের আমন্ত্রণে ইউনূসকে তিনি এটা দিয়েছেন।’

তিনি বলেন, ‘এখন ইউনেসকোর কাছে আমরা একটি ব্যাখ্যা পাঠাব। ইউনূস সেন্টার ও ড. মুহাম্মদ ইউনূসের বরাত দিয়ে যে সংবাদটি প্রচার করা হয়েছে, সেটা প্রতারণামূলক ও সদৈব মিথ্যা। সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য ইউনেসকোর পুরস্কার বলে প্রচার করা হয়েছে।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত ইউনূস সেন্টারের ওয়েবসাইটে ইউনেসকোর পুরস্কার হিসেবেই লেখা রয়েছে। এটা প্রতারণা ও শঠতামূলক কার্যক্রম। একজন ইসরায়েলি ভাস্করের দেওয়া পুরস্কারকে তিনি ইউনেসকোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন। আমরা ইউনেসকোর একটি সদস্য রাষ্ট্র। ইউনেসকো কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ ইউনেসকো কমিশনের পক্ষ থেকে ইউনেসকোর সদর দপ্তরে আমরা একটি ব্যাখ্যা পাঠাব এবং অবগত করব। আমরা বলব, ইউনেসকোর নাম নিয়ে ড. ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করেছেন, যেটা অনৈতিক ও অপরাধমূলক।’
একজন ইসরায়েলি ভাস্করের পুরস্কার ইউনেসকোর নামে চালিয়ে দেওয়া দেশের জন্যও মানহানিকর বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এটা আমাদের জন্য অত্যন্ত সংবেদনশীল ও অপমানজনকও বটে। আমরা ইউনেসকোকে এটা বলব। এ ছাড়া শ্রম আইন লঙ্ঘনের জন্য ইউনূস যে দণ্ডিত হয়েছেন, সেটাও ইউনেসকোকে জানাব। একজন দণ্ডিত ব্যক্তি ইউনেসকোর নাম নিয়ে যে অপপ্রচার করছেন, এটি থেকে ইউনেসকোকে সতর্ক করব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন