• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

অতিরিক্ত সচিবকে ওএসডি,দুদকের নতুন মহাপরিচালক হলেন যুগ্ম সচিব মো. মোতাহার হোসেন

নিজস্ব সংবাদ দাতা / ২৪৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

 

বিপ্লব সিকদার।।

জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব মুহাম্মদ সালেহ উদ্দিন আহমেদকে ওএসডি করেছে সরকার। সেই সঙ্গে ৫ যুগ্ম সচিবের দপ্তর বদল করা হয়েছে।গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মোতাহার হোসেনকে দুদকের মহাপরিচালক করা হয়েছে।

গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আলাদা প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম সচিব অঞ্জনা খান মজলিসকে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মতিয়ার রহমানকে পরিচালক হিসেবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে পদায়ন করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে ভারতের বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন শেষে সদ্য যোগদান করা ড. এ কে এম আতিকুল হককে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, বিএসএস প্রশাসন একাডেমির পরিচালক শারমিন জাহানকে যুগ্ম সচিব হিসেবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যানের একান্ত সচিব (পিএস) মো. আল মামুনকে যুগ্ম সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) যুগ্ম সচিব শাহ আবদুল তারিককে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অতিরিক্ত মহাপরিচালক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন