• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রাষ্ট্রপতি নির্বাচন: চূড়ান্ত প্রস্তুতি নিয়ে স্পিকার-সিইসির বৈঠক আজ এনবিআরের ১৭ কর্মকর্তাকে একযোগে বদলি ও পদায়ন নোবিপ্রবিতে শিক্ষা মন্ত্রণালয়ের এনটিআরসিএ বিষয়ক সিদ্ধান্তে বিক্ষোভ সমাবেশ ধামইরহাটে পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন জয়পুরহাটে ভাদসা ইউনিয়নে ৬০০ গাছের চারা রোপণ কর্মসূচি পালিত বাকেরগঞ্জে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দের সঙ্গে ইউএনওর পরিচিতি সভা জয়পুরহাট এনসিপির নেতৃত্বে রদবদল, ভারপ্রাপ্ত আহ্বায়ক রনজু বাগমারায় এসএসসির ফল খারাপ হওয়ায় স্কুলছাত্রীর মৃত্যু ঘুমধুম সীমান্তে ২ লাখ ৪৬ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার প্রবাসীদের জন্য চালু হচ্ছে ডিজিটাল ‘প্রবাসী কার্ড’

দুর্নীতিবাজরা এখন রাস্তার মাঝখান দিয়ে প্রকাশ্যে হাঁটে: দুদক চেয়ারম্যান

নিজস্ব সংবাদ দাতা / ২২৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪

ডেস্ক রিপোর্ট।।

দুর্নীতিবাজরা এখন রাস্তার মাঝখান দিয়ে প্রকাশ্যে হাঁটে বলে মন্তব্য করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মইনউদ্দীন আবদুল্লাহ। আজ মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‍্যাক) প্রকাশিত স্মরণিকা ‘সুপথ’-এর মোড়ক উন্মোচন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দুদক চেয়ারম্যান বলেন, ‘আগে দুর্নীতিবাজরা রাতের আঁধারে ঘর থেকে বের হয়ে রাস্তার এক পাশ দিয়ে হাঁটত; যাতে লোকজন তাদের দেখতে না পায়। আর এখন দুর্নীতিবাজরা প্রকাশ্যে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে। দেশের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।’

দুর্নীতি দমনের বিষয়ে মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ আরও বলেন, ‘অধিকাংশ ক্ষেত্রে দুর্নীতিবাজরা দুর্নীতি করার পরও নিজেদের দুর্নীতিবাজ মনে করে না। সমাজে দুর্নীতিবাজদের চিহ্নিত করতে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে। এ ক্ষেত্রে সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।’

এ সময় র‍্যাকের স্মরণিকা ‘সুপথ’-এর সঙ্গে সংশ্লিষ্ট সকল সদস্যকে শুভেচ্ছা জানান তিনি। দুদক চেয়ারম্যান বলেন, স্মরণিকাটি খুবই সুন্দর হয়েছে। র‍্যাকের সকল সদস্যকে ধন্যবাদ জানাই। দুর্নীতি প্রতিরোধে দুদকের সঙ্গে র‍্যাকও একযোগে কাজ করে যাবে এমন প্রত্যাশা করি।

র‍্যাক সভাপতি জেমসন মাহবুবের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দুদক কমিশনার (অনুসন্ধান) মোছা. আছিয়া খাতুন ও দুদক সচিব খোরশেদা ইয়াসমীন। অনুষ্ঠান পরিচালনা করেন র‍্যাকের সাধারণ সম্পাদক শাফি উদ্দিন আহমেদ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন