• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

মেঘনায় ১৪ প্রার্থীর মনোনয়ন বৈধ

নিজস্ব সংবাদ দাতা / ২৩৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

মেঘনা প্রতিনিধি।।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপের নির্বাচন আগামী ৮ মে। আজ বুধবার (১৭এপ্রিল) কুমিল্লা জেলা নির্বাচন কর্মকর্তা, রিটার্নিং কর্মকর্তার দপ্তরে প্রার্থীদের উপস্থিতিতে যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাইয়ে সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।মেঘনা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান পদে ১৪জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এদের মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুলাহ মিয়া রতন শিকদার, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ তাজুল ইসলাম তাজ ও মেঘনা উপজেলা বিএনপির আহবায়ক মোঃ রমিজ উদ্দিন।
ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মিলন সরকার,মোঃ রবিন মিয়া, আবুল কালাম, মোহাম্মদ আকিল মাহমুদ, মোঃ খলিলুর রহমান। মহিলা ভাইস-চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, নাসরিন আক্তার, হালিমা আক্তার ও মুক্তা আক্তার।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন