ঢাকা   ১১:৩৭:২৬ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজে অনিয়মের সত্যতা পেয়েছে দুদক

Reporter Name
  • Update Time : Monday, April 29, 2024,
  • 250 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার।। 

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। আজ সোমবার (২৯ এপ্রিল) গাজীপুর সমন্বিত জেলা কার্যালয় হতে একটি এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে এ সত্যতা পায়। দুদকের জনসংযোগ কর্মকর্তা, উপ পরিচালক মো.আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদক সূত্রে জানা যায়
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজের নানাবিধ অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, গাজীপুর হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযানকালে উক্ত হাসপাতালের মরদেহ পরিবহনকারী গাড়ি ক্রয়ের পরিবর্তে মাইক্রোবাস ক্রয়, ভর্তিকৃত রোগীদের খাবার, ঔষধপত্র সরবরাহ এবং আউটসোর্সিং এ জনবল নিয়োগসহ অন্যান্য খাতে টেন্ডার প্রক্রিয়ার বিভিন্ন অনিয়মের অভিযোগ সংশ্লেষে প্রাথমিক রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এছাড়া শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ নির্মাণ প্রকল্পে আসবাবপত্র, যন্ত্রপাতি ও জমি ক্রয় সংক্রান্ত অভিযোগেরও প্রাথমিক সত্যতা পায় দুদক টিম। সংশ্লিষ্ট সকল রেকর্ড সংগ্রহ ও যাচাইপূর্বক এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি