• শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:২০ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ২০ সরকারি দপ্তরে জনবল সংকট মাঠের দায়িত্ব শেষে ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শৃঙ্খলাই এখন সবচেয়ে জরুরি অপরাধ দমনে জিরো টলারেন্স, মেঘনায় উন্নয়ন বঞ্চিত এলাকায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে — ড. মোশাররফ কোরবানির পশুর হাট ইজারাদার: শুধু ব্যবসা না আধিপত্য মেঘনায় ইয়াবাসহ আটক মোসলেম মিয়াকে কারাগারে প্রেরণ “তিন মাসে চার খুন” বক্তব্য নিয়ে প্রশ্ন, একটি হত্যাকাণ্ডের তথ্য মিলছে না মেঘনায় জমি সংক্রান্ত জেরে ভাইয়ের বিরুদ্ধে খুন-জখমের আশঙ্কার অভিযোগ দেশে গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক ধারা গড়ে তুলছে এনসিপি: হাসনাত আবদুল্লাহ এমপি নির্বাচনী গণসংযোগে হামলার মামলায় আ’লীগের ৮৬ নেতাকর্মী আসামি

মেঘনায় বিএনপি থেকে বহিস্কৃত প্রার্থীর পক্ষে কাজ করায় একাধিক নেতাকে কারণ দর্শানোর নোটিশ

নিজস্ব সংবাদ দাতা / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪

 

মেঘনা প্রতিনিধি।।

আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ না করলেও উপজেলা বিএনপির আহবায়ক সহ ৩ প্রার্থী অংশগ্রহণ করেছে। এরা হলেন চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির আহবায়ক রমিজ উদ্দিন লন্ডনী,মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক দিলারা শিরিন, হালিমা আক্তার। দলটি ৩ প্রার্থীকে ইতিমধ্যে প্রাথমিক সদস্য পদ সহ তাদের বহিষ্কার করেছে। দলের নির্দেশনা অনুযায়ী বহিস্কৃত প্রার্থীর পক্ষে দলের যেকোনো পর্যায়ের নেতৃবৃন্দ নির্বাচনে প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ গ্রহণ করলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এর অংশ হিসেবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক আব্দুল অদুদ মুন্সি ও সদস্য সচিব আজহারুল হক শাহিন শাহিন স্বাক্ষরিত পৃথক ভাবে রাধানগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুর মোহাম্মদ, ভাওরখোলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, মানিকার চর ইউনিয়ন বিএনপির সি: সহ সভাপতি মুর্শিদুজ্জামানকে ৩৮ ঘন্টার মধ্যে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন। অপরদিকে উপজেলা ছাত্রদলের আহবায়ক মোহাম্মদ সোলেমান মিয়া,যুগ্ম আহবায়ক সাইফুল ইসলামকে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক মো.আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত এক পত্রে কেন আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবেনা মর্মে স্ব শড়িরে উপস্থিত হয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন