ঢাকা   ১২:৫২:০২ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগের চেয়ে ভালো আছেন ড. খন্দকার মোশাররফ, শিগগিরই দেশে ফেরার আশা

Reporter Name
  • Update Time : Wednesday, November 18, 2026,
  • 0 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার :

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন জানিয়েছেন, তাঁর বাবা বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও কুমিল্লা-১ (দাউদকান্দি–মেঘনা) আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন আগের চেয়ে অনেক ভালো আছেন। তিনি বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন রয়েছেন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই তিনি সুস্থ হয়ে দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন পরিবারের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার তিন বছর আগের অসুস্থতার সময়কার ছবি সাম্প্রতিক বলে প্রচার না করার জন্য সবার প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন ড. খন্দকার মারুফ হোসেন। তিনি বলেন, পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো থেকে সবাইকে বিরত থাকতে হবে। এদিকে ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় পুত্রবধূ জানিয়েছেন, দেশে ফেরার উদ্দেশ্যে দুই দিন আগে বিমানবন্দরে যাওয়ার সময় হঠাৎ তাঁর রক্তে সোডিয়ামের মাত্রা কমে যায়। এতে তিনি শারীরিকভাবে অসুস্থ বোধ করলে তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে রক্তে সোডিয়ামের মাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চিকিৎসা চলছে এবং ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তিনি আরও জানান, পরিবারের পক্ষ থেকে বাবার দ্রুত ও সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া চাওয়া হচ্ছে। একই সঙ্গে তিন বছর আগের অসুস্থতার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ড. খন্দকার মোশাররফ হোসেন নিজেও ফেসবুক ব্যবহার করেন। পুরোনো অসুস্থতার ছবি তাঁর চোখে পড়লে মানসিকভাবে কষ্ট পেতে পারেন, যা বর্তমান শারীরিক অবস্থার জন্যও কাম্য নয়। এ কারণে তাঁর মানসিক স্বস্তির বিষয়টি বিবেচনায় রেখে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন পরিবারের সদস্যরা। তাঁরা বলেন, বাবার জন্য দোয়া করবেন, তবে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করবেন না। এই কঠিন সময়ে যাঁরা নিয়মিত খোঁজখবর নিচ্ছেন, দোয়া করছেন এবং পরিবারের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে পরিবার। আল্লাহর অশেষ রহমতে ড. খন্দকার মোশাররফ হোসেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন এবং শিগগিরই দেশে ফিরবেন—এমন প্রত্যাশা তাঁর পরিবার, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি