ঢাকা   ১০:৪৮:৪৮ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন গাজীপুরে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তদের আগুন চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক বিদায়ের বার্তায় চট্টগ্রামবাসীর ভালোবাসা নিয়ে আবেগঘন ডিআইজি কুদ্দুছ এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাজধানীর পল্লবী ও মহাখালীতে দুই বাসে আগুন

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাজধানীর পল্লবী ও মহাখালীতে পৃথক ঘটনায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত পৌনে ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে এসব ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। এ ঘটনায় পল্লবী থেকে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত পৌনে ৯টার দিকে পল্লবীর মিরপুর-১২ নম্বর সিরামিক রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিঙ্ক পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটি পুড়ে যায়।

পল্লবী থানার ওসি মো. জালাল উদ্দিন বলেন, বাসটি দুপুর থেকে ওই স্থানে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো হবে।

অন্যদিকে, রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর আমতলী সড়কে সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহণের একটি বাসে আগুন দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বনানী থানার ওসি মো. সালাউদ্দিন জানান, তারা ঘটনাস্থলে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. শাহজাহান দুটি বাসে আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় ঘটনায় ফায়ার সার্ভিসের দুটি করে ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি