ঢাকা   ১০:০৯:১১ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক বিদায়ের বার্তায় চট্টগ্রামবাসীর ভালোবাসা নিয়ে আবেগঘন ডিআইজি কুদ্দুছ এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য (এমপি) এস এম জিলানীর বাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৮টার দিকে টুঙ্গিপাড়ার পাটগাতি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ ছাড়াও বিভিন্ন সড়কে তারা অস্ত্র হাতে মহড়া দিচ্ছে।

এর আগে সন্ধ্যায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ঘেরাও করে আগুন দিয়েছেন নেতাকর্মীরা। তারা পুলিশের বাধা উপেক্ষা করে থানার ভেতরে ঢুকে ভাঙচুর চালায় এবং গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়।

এদিকে সংসদ সদস্য এস এম জিলানী ও টুঙ্গিপাড়া থানায় আগুনের খবর পেয়ে জেলা শহর বিপুল সংখ্যক পুলিশ-বিজিবি টুঙ্গিপাড়া উদ্দেশ্য রওয়া হলে সদর উপজেলার খালেক বাজার নামক এলাকায় গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কে তাদের গতিরোধ করেন আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় পুলিশের অন্তত পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়।

এসব ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো কর্মকর্তার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি