ঢাকা   ১০:০৮:২২ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক বিদায়ের বার্তায় চট্টগ্রামবাসীর ভালোবাসা নিয়ে আবেগঘন ডিআইজি কুদ্দুছ এবার গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া ১ ডিসেম্বর থেকেই কার্যকর হবে নতুন মজুরি: বোর্ড চেয়ারম্যান টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ দুর্নীতির অভিযোগে মঙ্গোলিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ প্রধানমন্ত্রীর সঙ্গে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের ২৫ ইন্টার্নের সাক্ষাৎ পররাষ্ট্রসচিবের সঙ্গে এস্তোনিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ হত্যা মামলায় সাইদ খোকনের ৭ দিনের রিমান্ড ইসরায়েলের ৯ কোম্পানি ও সংগঠনের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

চট্টগ্রাম রেঞ্জের নতুন ডিআইজি হলেন শামসুল হক

Reporter Name
  • Update Time : Tuesday, November 17, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিপ্লব সিকদার :

বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের নতুন উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ শামসুল হক। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গত ১৫ নভেম্বর ২০২৬ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়। মোহাম্মদ শামসুল হক ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগেও অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তাঁর। নতুন দায়িত্বের মধ্য দিয়ে দেশের গুরুত্বপূর্ণ ১১টি জেলার পুলিশ প্রশাসনের নেতৃত্ব দেবেন তিনি। চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন এসব জেলায় আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের পেশাদারত্ব ও জবাবদিহি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। বিশেষ করে অপরাধ দমনে নিরপেক্ষতা, সাধারণ মানুষের অভিযোগের দ্রুত প্রতিকার, থানায় হয়রানি বন্ধ এবং জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন ডিআইজির কাছে প্রত্যাশা রয়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষের। পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে মোহাম্মদ শামসুল হক চট্টগ্রাম রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি