ঢাকা   ১০:৪৫:৫০ পিএম, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত ডিআইজি শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক

Reporter Name
  • Update Time : Wednesday, May 15, 2024,
  • 260 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

 

নিজস্ব প্রতিবেদক।।

পুলিশের সিটি এসবির অতিরিক্ত ডিআইজি শেখ রফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। উপপরিচালক মোহাং নূরুল হুদাকে দলনেতা করে তিন সদস্যবিশিষ্ট অনুসন্ধান দল গঠন করা হয়েছে। শিমুলের বিষয়ে তথ্য চেয়ে গতকাল বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সে চিঠি পাঠিয়েছে দুদক।সূত্র : বনিকবার্তা

তার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ ব্যবহার করে চাকরি নিয়ে অবৈধভাবে নিজ ও আত্মীয়-স্বজনের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। এ অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে রেকর্ডপত্র চেয়ে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে তার চাকরিতে যোগদানের তারিখ ও পদের নাম, বিপি নম্বর উল্লেখ করে চাকরিতে যোগদানের তারিখ থেকে এখন পর্যন্ত অর্থবছরভিত্তিক প্রাপ্ত বেতন-ভাতার পরিমাণ ও সংশ্লিষ্ট রেকর্ডপত্রের সত্যায়িত ফটোকপি পাঠাতে বলা হয়েছে।

তিনি বাংলাদেশ পুলিশ বিভাগে কততম বিসিএসের মাধ্যমে যোগদান করেন এবং কোনো বিশেষ কোটায় চাকরি পেয়েছেন কিনা সে-সংক্রান্ত তথ্যও চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার ১০ কর্মদিবসের মধ্যে রেকর্ডপত্র/তথ্য পাঠাতে অনুরোধ করা হয়।

শেখ রফিকুল ইসলাম শিমুলের বাড়ি গোপালগঞ্জ সদরে। দুদক সূত্রে জানা গেছে, গোপালগঞ্জে গত ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণশুনানিতে তার বিরুদ্ধে অভিযোগটি জমা পড়ে। পরে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে মানব পাচারসহ আরো অভিযোগও পড়েছে দুদকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি