• বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যথাযোগ্য মর্যাদায় গণঅভ্যুত্থান দিবস পালিত নবীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত পুলিশ কনস্টেবলের চোখে গুরুতর আঘাত যেভাবে ৫ আগস্ট হয়ে উঠল ‘৩৬ জুলাই’ নওগাঁর পত্নীতলায় বাস-ভটভটি সংঘর্ষে আহত অন্তত ১০, গুরুতরদের রামেকে প্রেরণ রাজশাহীতে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যে পালিত হলো ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’ জুলাই বিপ্লব আমাদের অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে শিখিয়েছে যশোরে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ধামইরহাটে অজ্ঞাত ব্যক্তিকে অসুস্থ অবস্থায় উদ্ধার, স্বজনদের সন্ধান চায় পুলিশ মনে কি পড়ে সেই দিনের কথা? ৫ আগস্ট ২০২৪—স্বৈরাচার শেখ হাসিনার পদত্যাগ নওগাঁর মান্দায় চোলাই মদ তৈরির কারখানায় পুলিশের অভিযান

মেঘনায়’আমরা মেঘনাবাসি’র ইফতার মাহফিল ও আলোচনা সভা

নিজস্ব সংবাদ দাতা / ২৮৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

 

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি।।

কুমিল্লার মেঘনা উপজেলায় সামাজিক সংগঠন ‘আমরা মেঘনাবাসি’-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আব্দুল্লার মোড় সংলগ্ন উৎসব রেস্টুরেন্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সংগঠনের এডমিন অ্যাডভোকেট আবির হাসান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও ড্যাফোডিল গ্রুপের সিইও ড. মোহাম্মদ নুরুজ্জামান। এছাড়া উপদেষ্টা মো. জহিরুল ইসলাম, সিনিয়র এডমিন মো. আমজাদ হোসেন, হোমনা উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, এডমিন আলম শাহ অয়ন, মো. জাকির হোসেন, আজাদ আবুল কালাম, ইমরান সজিব ও বেলাল হোসেন রানাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় সংগঠনের নেতারা ‘আমরা মেঘনাবাসি সামাজিক সংগঠন’-এর মানবিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। বক্তারা জানান, সংগঠনটি দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে। কেউ বাসস্থানহীন হলে তাকে ঘর নির্মাণ করে দেওয়া, কারও চিকিৎসার প্রয়োজন হলে সহায়তা প্রদান এবং কিছু অসচ্ছল ব্যক্তিকে চিকিৎসা ব্যয় নির্বাহে মাসিক আর্থিক সহায়তা দেওয়ার মতো মানবিক কাজ অব্যাহত রেখেছে সংগঠনটি।

সংগঠনটি তাদের ১৭ দফা কর্মসূচির মধ্যে ইতিমধ্যে ৩ বার বিনামূল্যে চক্ষু শিবির পরিচালনা, মেঘনায় রত্নগর্ভা “মা” নির্বাচন ও সম্মাননা প্রদান, ৩ বার মেঘনাবাসি প্রিমিয়ার লীগ আয়োজন, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, করোনা ক্রাইসিস ফান্ড গঠন, বন্যা পরবর্তী পুনর্বাসন কর্মসূচিসহ বহু মানবিক ও সামাজিক কাজ করেছে।

আজকের ইফতার ও আলোচনা সভায় সংগঠনের স্বেচ্ছাসেবক থেকে শুরু করে এডমিন ও উপদেষ্টামণ্ডলী সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

 


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন