• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
রথযাত্রায় কড়া নিরাপত্তা নিশ্চিত করবে কুমিল্লা জেলা পুলিশ দাউদকান্দি-বাউশিয়া নদীবন্দরে বিআইডব্লিউটিএর কমিটি গঠন পাবনায় দুই দিনের সরকারি ও সামাজিক কর্মসূচিতে অংশ নেবেন এমপি শিমুল বিশ্বাস ডিজিটাল সেবায় উৎসাহ দিতে নেকমরদে পূবালী ব্যাংকের বাংলা কিউআর বুথ উদ্বোধন বাগেরহাট আদালত ভবনে ছাদের পলেস্তারা ধসে আহত ৫ রাঙ্গুনিয়ায় বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ ও ভেসে যাওয়া সেতু পরিদর্শন করলেন হুমাম কাদের এমপি পলাশবাড়ীতে আলোচিত প্রতারক হরিদাসের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন  শামছুর রহমান শিমুল বিশ্বাসকে নিয়ে কটূক্তির প্রতিবাদে ভাঙ্গুড়ায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল বসকৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রসহ ৩ শিক্ষার্থীর মেধা বৃত্তি লাভ সাতক্ষীরায় সমবায় মডেল গ্রাম প্রতিষ্ঠায় উপকারভোগীদের মাঝে চেক বিতরণ

কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভে দীর্ঘ যানজট

নিজস্ব সংবাদ দাতা / ৬৪২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

কুমিল্লা সংবাদদাতা।।

কুমিল্লার পদুয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ বিক্ষোভ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার নেতাকর্মীরা। সোমবার সকাল ১০টার দিকে পদুয়ার বিশ্বরোড এলাকায় মহাসড়কটি অবরোধ করেন তারা। এতে করে মহাসড়কটির ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়ে মহাসড়কটি ব্যবহারকারীরা।

বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় সদস্য মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করা হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবি সকাল থেকেই পদুয়ার বিশ্বরোড এলাকায় জড়ো হতে থাকে ইসলামী ছাত্রসেনা নেতাকর্মীরা। সকাল ১০টার দিকে মহাসড়ক অবরোধ করে তারা। পরে বিচারের আশ্বাসে সাড়ে ১১টার দিকে মহাসড়ক ছাড়ে তারা।

যুব সেনার কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক জাবের হোসাইন বলেন, ‘মাওলানা রইস উদ্দিনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ সমাবেশ করছি। দুপুর সাড়ে ১১টা পর্যন্ত মহাসড়কে অবস্থান করি।’

ট্রাক চালক রাকিব বলেন, ‘এক ঘণ্টা ধরে একই জায়গায় বসে আছি। সময়মতো মালামাল ডেলিভারি দিতে না পারলে মালামাল ফেরত দিয়ে দিবে। মালিকের কোটি টাকার লোকসান হবে।’

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন