• বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
১১ জুলাই জিয়া শিশু-কিশোর মেলার নবগঠিত কমিটির প্রথম সাংগঠনিক সভা টানা বৃষ্টিতে হাটহাজারীর বিভিন্ন এলাকা প্লাবিত, বিএনপির নেতাকর্মীদের মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান* যশোরের শার্শায় কোটি টাকার সোনার বারসহ তৌফিকুর আটক কিশোরগঞ্জে বাবার মামলায় গ্রেফতারকৃত সন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার যশোরের শার্শায় জাল সনদে শিক্ষক নিয়োগ মামলায় ইদ্রিস আলী কারাগারে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় রূপান্তর হচ্ছে বাঁশখালীতে বন্যা পরিস্থিতির চরম অবনতি, লক্ষাধিক মানুষ পানিবন্দি, যোগাযোগ বিচ্ছিন্ন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁওয়ে প্রাণিসম্পদ এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

বিপ্লব সিকদার / ৪৮৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুস লেনদেন, সিন্ডিকেটের অবৈধ বাণিজ্য, সেবা প্রদানে অনিয়ম ও রোগী হয়রানির অভিযোগের প্রেক্ষিতে পরিচালিত এনফোর্সমেন্ট অভিযানে অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ ডিসেম্বর ২০২৫ খ্রি.) দুদক, সমন্বিত জেলা কার্যালয় সিলেটের একটি এনফোর্সমেন্ট টিম হাসপাতালের বিভিন্ন বিভাগে অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেবাগ্রহীতা রোগী, রোগীর স্বজন ও দাতাদের সঙ্গে কথা বলে অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হয় এবং সংশ্লিষ্ট রেকর্ডপত্র যাচাই করা হয়।
দুদক সূত্রে জানা যায়, অভিযানে হাসপাতালের বিভিন্ন সেবায় ঘুস লেনদেন, দালাল চক্রের সক্রিয়তা এবং নির্দিষ্ট সিন্ডিকেটের মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা ও ওষুধ সরবরাহে রোগীদের বাধ্য করার অভিযোগ পাওয়া গেছে। পাশাপাশি যথাসময়ে সেবা না দেওয়া ও হয়রানির বিষয়েও ভুক্তভোগীদের অভিযোগ উঠে আসে।
অভিযানকালে সংগৃহীত নথিপত্রের প্রাথমিক পর্যালোচনায় অভিযোগসমূহের বাস্তব ভিত্তি রয়েছে বলে এনফোর্সমেন্ট টিমের কাছে প্রতীয়মান হয়েছে। বিষয়গুলো বিস্তারিতভাবে যাচাই-বাছাই করে কমিশনের কাছে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে বলে জানানো হয়।
দুদক জানিয়েছে, প্রতিবেদনের আলোকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সরকারি হাসপাতালসহ স্বাস্থ্যখাতে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন