• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের গণশুনানি, তাৎক্ষণিক সমাধান পেলেন সেবাপ্রত্যাশীরা সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় রুবি গেট এলাকায় ড্রেন পরিষ্কার, স্থানীয়দের প্রশংসা রাশেদ খান মেননকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে ফলদ ও বনজ গাছের চারা কর্তন, শাস্তি দাবি ‌‌‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’ আজ সহনীয় অবস্থায় ঢাকার বায়ুমান মানবপাচার ও অবৈধ অভিবাসন রোধে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-ভিয়েতনাম বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি নির্বাচিত দশমিনার কৃতি সন্তান হাবিবুর রহমান জলবায়ু মোকাবিলায় নাঙ্গলমোড়ায় বৃক্ষরোপণ কর্মসূচি, বিতরণ হলো উন্নতমানের চারা

রাশেদ খান মেননকে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানোর আদেশ

নিজস্ব সংবাদ দাতা / ৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬

স্টাফ রিপোর্টার:

রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি। আদালত সূত্র জানায়, দুদকের এই মামলায় রাশেদ খান মেননকে গ্রেফতার দেখাতে গত ৩০ জুন আবেদন করা হয়। আবেদনটি করেন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই তারিখ ধার্য করেছিলেন। আজ শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন আদালত।

উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম–দুর্নীতির অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে গত বছরের ২২ ডিসেম্বর মামলাটি করে দুদক।২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেফতার করে পুলিশ। এর পর থেকে তিনি কারাগারে আছেন। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা আছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন