সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় রুবি গেট এলাকায় ড্রেন পরিষ্কার, স্থানীয়দের প্রশংসা

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৭ নম্বর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় নগরীর রুবি গেট এলাকার গুরুত্বপূর্ণ সড়কের ড্রেনের মুখ পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছে পাঁচলাইশ থানা ছাত্রদল।

পরিচ্ছন্নতা কার্যক্রমে পাঁচলাইশ থানা ছাত্রদলের সংগঠক মো. ফাহিম নিজেই ড্রেনের মুখে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ করে পানি চলাচল স্বাভাবিক করেন। এ সময় স্থানীয় বাসিন্দারাও এ উদ্যোগকে স্বাগত জানান এবং প্রশংসা করেন।

কার্যক্রম শেষে মো. ফাহিম বলেন, “যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলার কারণেই বর্ষাকালে নালা-নর্দমা বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় এ ধরনের পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।”

এ বিষয়ে সাবেক ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ও কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল ইসলাম সাইফ বলেন, “আমরা জনগণের জন্য রাজনীতি করি। এই দুর্যোগপূর্ণ সময়ে মানুষের ভোগান্তি কমাতে সামান্য হলেও যদি ভূমিকা রাখতে পারি, সেটিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। জনস্বার্থে এ ধরনের সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এদিকে বর্ষাকালে জলাবদ্ধতা নিরসনে নেওয়া এ ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের মতে, জনস্বার্থে এ ধরনের স্বেচ্ছাসেবী ও পরিচ্ছন্নতা কার্যক্রম সময়োপযোগী এবং অনুসরণযোগ্য উদ্যোগ।