• বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লার মেঘনায় মানিকার চর বাজার ইজারা: গত বছরের তুলনায় রাজস্ব কম প্রায় ২৫ লাখ সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের ৩ কর্মকর্তাকে বদলি, চলছে মামলার প্রস্তুতি সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার দাউদকান্দিতে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এমপি ড. খন্দকার মোশাররফ হোসেনের মতবিনিময় সভা আড়াইহাজার থানার লুট হওয়া শটগান উদ্ধার দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অভিযান শুরু করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী সিদ্ধিরগঞ্জে মাদক অভিযানে গ্রেফতার ১৬ জন মেঘনায় কাঠালিয়া নদীতে অবৈধ ঝোপে অবরুদ্ধ চর বিনোপুরগ্রাম টেকসই অবকাঠামো সংকটে মেঘনা উপজেলা উদার – সাহসী প্রধানমন্ত্রী তারেক রহমান

কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা

বিপ্লব সিকদার / ২০৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬

ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার

কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৮ জানুয়ারি ২০২৬) কুমিল্লা জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে শহীদ আরআই এ.বি.এম আবদুল হালিম মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম।সভায় কুমিল্লা জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত সকল পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের নিকট তাদের বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। পুলিশ সুপার মহোদয় ধৈর্যের সঙ্গে তাদের বক্তব্য শোনেন এবং দ্রুত সময়ের মধ্যে সমস্যাসমূহ সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
এ সময় পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান বলেন, পেশাদারিত্ব, সতর্কতা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। তিনি নৈতিক স্খলন রোধ, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা, দক্ষতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ ও নির্দেশনা মেনে চলা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।কল্যাণ সভায় গত ডিসেম্বর ২০২৫ মাসে কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে কোতোয়ালী মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ারকে সম্মাননা প্রদান করা হয়।এ ছাড়া ভালো কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন অফিসার ও ফোর্স সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করা হয়। পুলিশ সুপার মহোদয় পুরস্কারপ্রাপ্তদের আরও ভালো কাজের জন্য উৎসাহিত করেন এবং ভবিষ্যতে এ ধরনের পুরস্কারের পরিমাণ বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল স্তরের পুলিশ সদস্যরা।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন