• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

কুমিল্লায় নবপদোন্নত এএসআইদের র‍্যাংক ব্যাজ পরানো হয়

বিপ্লব সিকদার / ৪৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬

কুমিল্লায় কনস্টেবল পদ থেকে সহকারী উপ-পরিদর্শক (এএসআই–নিরস্ত্র) পদে পদোন্নতি পাওয়া পুলিশ সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‍্যাংক ব্যাজ পরানো হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম। তিনি নবপদোন্নত পুলিশ সদস্যদের র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব ইশতিয়াক হাসান আমীন।
র‍্যাংক ব্যাজ পরিধান অনুষ্ঠানে অতিথিরা নবপদোন্নত এএসআইদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা সততা, পেশাদারিত্ব এবং শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও নবপদোন্নত কর্মকর্তাদের নতুন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করার প্রত্যাশা প্রকাশ করেন।অনুষ্ঠানটি নবপদোন্নত এএসআইদের জন্য গৌরবময় ও স্মরণীয় এক মুহূর্ত হয়ে থাকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন