মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন তিন বাহিনীর প্রধানেরা। শুক্রবার রাত ১২টা ১৯ মিনিটে তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানান।
এর আগে রাত ১২টা ১২ মিনিটে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি রাত ১২টা ২১ মিনিটের দিকে শহীদ মিনার প্রাঙ্গণ ত্যাগ করেন।
প্রথম প্রহরে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে একুশের কর্মসূচির সূচনা হয়। এ সময় শহীদ মিনার প্রাঙ্গণে নীরবতা ও গাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত অন্যান্য