বিএনপির নির্বাহী কমিটির সদস্য, দাউদকান্দি -মেঘনা উপজেলা বাজার মনিটরিং প্রধান, আইনজীবী ড.খন্দকার মারুফ হোসেন দোকানীদের উদ্যেশ্যে বলেন যদি কেউ চাঁদাবাজি করতে আসে সে যে দলেরই হোক তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবেন এবং আমাদের নেতৃবৃন্দের সহযোগিতায় পুলিশের কাছে তুলে দিবেন । আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) মানিকার চর বাজারে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিং করতে এসে তিনি এসব কথা বলেছেন। ড. মারুফ বলেন আপনারা যারা ব্যবসায়ী আছেন রমজান উপলক্ষে সাধারণ ক্রেতাদের দিকে তাকিয়ে অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকবেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনী, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম এম মিজানুর রহমান ,আবু ইউসুফ নয়ন, দিলারা শিরিন, উপজেলা যুবদলের আহবায়ক আতাউর রহমান ভুইয়া,মানিকার চর বাজার মনিটরিং দায়িত্বশীল নেতা কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তালেব, ছাত্রদলের আহবায়ক সোলাইমান হোসেন, সহ বি পর্যায়ের নেতৃবৃন্দ। ড.মারুফ হোসেন বাজার মনিটরিং শেষে মানিকার চর বাজার জামে মসজিদে জোহরের নামাজ আদায় করার পূর্বে উপস্থিত মুসল্লীদের উদ্যেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।