ঢাকা   ০৯:০৮:১৬ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেফতার

বিপ্লব সিকদার
  • Update Time : Thursday, March 5, 2026,
  • 504 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮ জন মাদক ব্যবসায়ীসহ মোট ১৪ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ মার্চ ) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায় জড়িত ৮ জনকে গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ২১০ পুড়িয়া হেরোইন, ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, ৪ বোতল ফেন্সিডিল এবং ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।এছাড়াও একই অভিযানে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৬ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাদেরকে নারায়ণগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি