ঢাকা   ০৭:৪৫:৫১ পিএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হোমনায় জামায়াতের রুকনদের পারিবারিক মিলনমেলা

Reporter Name
  • Update Time : Friday, October 30, 2026,
  • 0 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার হোমনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকনদের নিয়ে পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) হোমনা উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি তাঁদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা উত্তরের আমির অধ্যাপক আব্দুল মতিন। হোমনা উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ কাজী ছাইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ও হোমনা-তিতাস-মেঘনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মো. নাজিম উদ্দিন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ ও উপজেলা জামায়াতের রাজনৈতিক ও প্রশাসনিক সেক্রেটারি কাজী মো. ইব্রাহিম খলিল।
এ সময় হোমনা পৌর জামায়াতের আমির মো. জায়েদুর রহমান মজুমদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের রুকন ও তাঁদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজক সূত্রে জানা গেছে, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা, নৈতিক মূল্যবোধের চর্চা এবং আদর্শ পরিবার গঠনের গুরুত্ব নিয়ে অনুষ্ঠানে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি