• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা

নিজস্ব সংবাদ দাতা / ৯০৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় সাংবাদিকদের সংগঠন ‘বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাব’-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়।সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক জুনায়েদ আহমেদ। ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক সমকালের জুনায়েদ আহমেদ তিতাস এবং সদস্য সচিব করা হয়েছে সময় টিভির সোহাগ মনিকে। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন দৈনিক ভোরের কাগজের কাজী খলিলুর রহমান। কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন দৈনিক সংগ্রাম প্রতিদিনের মোস্তাফিজুর রহমান বাপ্পি ও দৈনিক ঘোষণার জয়নাল আবেদীন।
এ সময় সর্বসম্মতিক্রমে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশনও গঠন করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন স্বদেশ প্রতিদিনের জয়নাল সরকার। সদস্য হিসেবে রয়েছেন যুগের চিন্তার আমির হোসেন রাশেদ এবং দেশের কণ্ঠের আরজু হাসান। আগামী ১৫ এপ্রিল নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে।নবগঠিত কমিটির নেতারা জানান, বাঞ্ছারামপুরে কর্মরত সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য বজায় রাখা এবং সাংবাদিকদের অধিকার রক্ষায় তারা সম্মিলিতভাবে কাজ করবেন। পাশাপাশি সমাজের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের প্রতিশ্রুতি দেন তারা।সভায় স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটি রিপোর্টার্স ক্লাবকে আরও শক্তিশালী ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন