• রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার মেঘনায় ১৫০ শয্যার হাসপাতাল নির্মাণের দাবি মেঘনায় বরাদ্দ বৈষম্যে বাড়ছে নীরব রাজনৈতিক সংঘাত মেঘনায় সরকারি নার্সিং ইনস্টিটিউট চেয়ে ড. মোশাররফ হোসেনএমপির চিঠি সৌরবিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা সরকারের দালালচক্রের ফাঁদে মধ্যপ্রাচ্যমুখী বাংলাদেশি নারী

এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার

ডেস্ক রিপোর্ট / ৬০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) বেসরকারি টেলিভিশন চ্যানেল এখন টিভির চার সংবাদকর্মীকে শোকজ নোটিশের আড়ালে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর প্রতিবাদে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে। আগামীকাল সোমবার সকাল ১১টায় রাজধানীর ওয়ারীর সিটি পার্ক লেনে অবস্থিত এখন টিভি কার্যালয়ের নিচে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।রোববার ডিইউজের দফতর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ ফেব্রুয়ারি এখন টিভির অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও বিশেষ প্রতিনিধি মাহমুদ রাকিব, বিশেষ প্রতিনিধি মুজাহিদ শুভ, ডেপুটি অ্যাসাইনমেন্ট ডেস্ক ইনচার্জ ও সিনিয়র রিপোর্টার বেলায়েত হোসাইন এবং সিনিয়র রিপোর্টার আজহার লিমনকে শোকজ নোটিশ দিয়ে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। তিন মাস পেরিয়ে গেলেও তাদের কর্মস্থলে ফেরানো হয়নি।ডিইউজের দাবি, বিষয়টি নিয়ে এখন টিভি কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার বৈঠক হলেও প্রতিবারই সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এ পরিস্থিতিতে বাধ্য হয়েই সংগঠনটি অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
সংগঠনটি মনে করে, শোকজ নোটিশের নামে সাংবাদিকদের নিয়মবহির্ভূতভাবে কর্মস্থল থেকে দূরে রাখা অন্যায্য এবং এটি সংবাদকর্মীদের পেশাগত স্বাধীনতা ও নিরাপত্তার পরিপন্থী।এ অবস্থান কর্মসূচিতে সকল সাংবাদিক সংগঠন ও পেশাজীবী সংবাদকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে ডিইউজে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য বন্ধ আছে।

এই জাতীয় আরো খবর দেখুন